নীতি সুদহার আরও কমানোর ইঙ্গিত গভর্নরের
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসায় বাণিজ্যিক ঋণ ও অর্থায়নের ব্যয় কমাতে নীতি সুদহার (পলিসি রেট) আরও কমানো হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।

রাজধানীর মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে দেশের অভ্যন্তরীণ বাণিজ্যে লোকাল এলসির (ঋণপত্র) তথ্য আদান-প্রদান দ্রুত, নিরাপদ ও সাশ্রয়ী করার লক্ষ্যে ‘বাংলাদেশ রিয়েল-টাইম ট্রেড অ্যারেঞ্জমেন্ট-বার্তা’ প্ল্যাটফর্মের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
গভর্নর উল্লেখ করেন, ব্যবসায়ীদের অর্থায়নের ব্যয় কমাতে কেন্দ্রীয় ব্যাংক মুদ্রানীতি শিথিল করার পরিকল্পনা করছে। ইতিমধ্যে নীতি সুদহার ৫০ বেসিস পয়েন্ট বা শূন্য দশমিক ৫ শতাংশীয় পয়েন্ট কমানো হয়েছে। মূল্যস্ফীতি যেহেতু কিছুটা নিয়ন্ত্রণে এসেছে, তাই ভবিষ্যতে নীতি সুদহার আরও কমানোর বিষয়টি বিবেচনাধীন রয়েছে।
ব্যবসা পরিচালনার সামগ্রিক ব্যয় কমানো কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম অগ্রাধিকার বলে মন্তব্য করেন মো. মোস্তাকুর রহমান। তিনি বলেন, ঋণপত্র খোলার খরচ, অর্থায়নের ব্যয় ও লেনদেন খরচ কমাতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। এসব উদ্যোগের চূড়ান্ত উদ্দেশ্য হলো সাধারণ মানুষকে সাশ্রয়ী মূল্যে পণ্য ও সেবা পাওয়ার সুযোগ করে দেওয়া।
অর্থায়নের খরচ কমিয়ে আনার পাশাপাশি ব্যবসা সহজ করতে নেওয়া অন্যান্য পদক্ষেপের কথা তুলে ধরে গভর্নর জানান, কেন্দ্রীয় ব্যাংক বাংলা কিউআর চালু করেছে, টেলিগ্রাফিক ট্রান্সফারের (টিটি) মাধ্যমে এলসি মূল্য পরিশোধের অনুমতি দিয়েছে, এলসি মার্জিন কমিয়েছে এবং বিভিন্ন প্রণোদনা স্কিম চালু করেছে।
নতুন চালু হওয়া ‘বার্তা’ প্ল্যাটফর্ম সম্পর্কে গভর্নর জানান, এটি উচ্চমাত্রার সাইবার নিরাপত্তা নিশ্চিত করে তৈরি করা হয়েছে। চালুর আগে এর নিরাপত্তা ও কার্যকারিতা বিভিন্নভাবে পরীক্ষা করা হয়েছে উল্লেখ করে তিনি দেশের ব্যবসায়ী ও ব্যাংকারদের প্ল্যাটফর্মটি ব্যবহারের আহ্বান জানান।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.