জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে তৃতীয় টার্মিনালের কনসেশন চুক্তি ৩০ নভেম্বর
আন্তর্জাতিক মানের যাত্রীসেবা ও নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব ১৫ বছরের জন্য জাপানি কনসোর্টিয়ামকে বুঝিয়ে দিচ্ছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। নিজস্ব অর্থায়নে টার্মিনালটির সার্বিক ব্যবস্থাপনা পরিচালনার শর্তে প্রতিষ্ঠানটির সঙ্গে কনসেশন চুক্তি সই করতে যাচ্ছে সংস্থাটি।

বেবিচকের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ রোববার কুর্মিটোলায় বেবিচক সদর দপ্তরের মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক এই সিদ্ধান্তের কথা জানান। ৩০ নভেম্বর কনসোর্টিয়ামের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হবে। মহান বিজয় দিবস উপলক্ষে আগামী ১৬ ডিসেম্বর চারটি ফ্লাইট পরিচালনার মাধ্যমে টার্মিনালটির আংশিক কার্যক্রম শুরুর প্রস্তুতি চলছে।
চুক্তির শর্ত অনুযায়ী, তৃতীয় টার্মিনালের শতভাগ আন্তর্জাতিক নিয়মিত ফ্লাইট পুরোদমে চালুর দিন থেকে এই ১৫ বছর মেয়াদের গণনা কার্যকর হবে। চুক্তি স্বাক্ষরের ১৫ দিনের মাথায় নির্ধারিত এলাকা পরিচালনাকারী কনসোর্টিয়ামের কাছে হস্তান্তর করবে বেবিচক। দায়িত্ব পাওয়ার পরবর্তী আট মাসের মধ্যে অন্তত ২৫ শতাংশ এবং ১৪ মাসের মধ্যে আন্তর্জাতিক ফ্লাইট ও পণ্য পরিবহনের শতভাগ কার্যক্রম নতুন এই টার্মিনালে স্থানান্তরের সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
চুক্তির আওতায় জাপানি কনসোর্টিয়াম নিজস্ব তহবিলের অর্থ ব্যয়ে তৃতীয় টার্মিনাল ভবন, ১ হাজার ২৩০টি গাড়ি ধারণক্ষমতার বহুতল পার্কিং এলাকা এবং নতুন আমদানি-রপ্তানি কার্গো টার্মিনাল পরিচালনা ও মেরামতের কাজ করবে। টার্মিনালটি পুরোপুরি চালু হলে আন্তর্জাতিক নিয়মিত ফ্লাইট এখান থেকেই পরিচালিত হবে। তবে রানওয়ে, ট্যাক্সিওয়ে, অ্যাপ্রোন, এয়ার ট্রাফিক কন্ট্রোল, বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা ও তল্লাশির পূর্ণ নিয়ন্ত্রণ বেবিচকের হাতেই থাকবে। পাশাপাশি ইমিগ্রেশন ও কাস্টমস কার্যক্রম সরকারি সংস্থাগুলো পরিচালনা করবে।
রাজস্ব ভাগাভাগির ক্ষেত্রে টার্মিনাল চালুর পর থেকে যাত্রী ও কার্গো খাত থেকে আসা মোট আয়ের ১৩ দশমিক ৫ শতাংশ অর্থ প্রতি মাসে বেবিচককে দেবে জাপানি কনসোর্টিয়াম। টার্মিনাল পূর্ণ সক্ষমতায় পৌঁছালে এই রাজস্বের হার বেড়ে দাঁড়াবে ২৭ শতাংশে। এর বাইরে লাউঞ্জ, বিজ্ঞাপন, গাড়ি পার্কিং ও বোর্ডিং ব্রিজ ফি থেকে প্রাপ্ত নন-অ্যারোনটিক্যাল আয় কনসোর্টিয়ামের তহবিলে যাবে। গ্রাউন্ড হ্যান্ডলিং সেবায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পাশাপাশি আরেকটি আন্তর্জাতিক সংস্থাকে যুক্ত করা হবে এবং কার্গো হ্যান্ডলিংয়ের ক্ষেত্রে প্রতি টনে মার্কিন ডলারে রয়্যালটি পরিশোধ করতে হবে।
যাত্রীসেবার মান তদারকিতে কঠোর কর্মক্ষমতা সূচক বা কেপিআই নির্ধারণ করে দেওয়া হয়েছে। রানওয়েতে বিমান অবতরণের ১৫ মিনিটের মধ্যে প্রথম লাগেজ এবং ন্যারো-বডি উড়োজাহাজের ক্ষেত্রে ৪২ দশমিক ৫ মিনিট ও ওয়াইড-বডির ক্ষেত্রে ৪৭ দশমিক ৫ মিনিটের মধ্যে শেষ লাগেজ যাত্রীদের বুঝিয়ে দিতে হবে। যাত্রীদের চেক-ইন কাউন্টারে অপেক্ষার সময় বিজনেস শ্রেণিতে ৫ থেকে ১০ মিনিট এবং ইকোনমি শ্রেণিতে সর্বোচ্চ ২০ থেকে ৩০ মিনিটের মধ্যে সীমাবদ্ধ রাখার বাধ্যবাধকতা রয়েছে।
স্বয়ংক্রিয় ব্যাগেজ ব্যবস্থা, সেলফ চেক-ইন ও ফ্লাইট তথ্য প্রদর্শনসহ সমন্বিত যাত্রীসেবা ব্যবস্থা ৯৫ থেকে ৯৮ শতাংশ সময় সার্বক্ষণিক সচল রাখতে হবে। সেবার মানে ঘাটতি বা কেপিআই মানতে ব্যর্থ হলে ধরনভেদে পরিচালনাকারী প্রতিষ্ঠানকে ৫ হাজার থেকে সর্বোচ্চ ৩৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত ক্ষতিপূরণ দিতে হবে।
বছরে ২ কোটি ৪০ লাখ যাত্রীকে সেবা দেওয়ার সক্ষমতাসম্পন্ন এই আধুনিক টার্মিনালের আয়তন ২ লাখ ৩০ হাজার বর্গমিটার। এতে রয়েছে ১২৭টি চেক-ইন কাউন্টার, ১২৯টি পাসপোর্ট নিয়ন্ত্রণ বুথ, ১৬টি ব্যাগেজ বেল্ট, ১২টি বোর্ডিং ব্রিজ এবং উড়োজাহাজ রাখার ২৫টি রিমোট পার্কিং বে। এছাড়া নতুন আমদানি-রপ্তানি টার্মিনাল চালুর মাধ্যমে বছরে ৮ লাখ ২০ হাজার ৪১১ মেট্রিক টন পণ্য পরিবহন করা সম্ভব হবে, যা বর্তমানের তুলনায় চার গুণ বেশি।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.