আপনি পড়ছেন

স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার বঞ্চিত রাখাকে সংবিধান ও আন্তর্জাতিক মানবাধিকার সনদের সুস্পষ্ট লঙ্ঘন দাবি করে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে। আবেদনে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ ও সিটি করপোরেশন নির্বাচনে প্রবাসীদের ভোটদান এবং অংশগ্রহণ নিশ্চিত করার নির্দেশনা চাওয়া হয়। সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় চারজন নাগরিকের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির এ রিট দায়ের করেন।

স্থানীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে রিট
হাইকোর্ট

কক্সবাজারের মহেশখালীর কুতুবজোমের বাসিন্দা সুপ্রিম কোর্টের আইনজীবী মো. রহিম উল্লাহসহ রিটকারী অন্য ব্যক্তিরা হলেন মো. জুলহাস উদ্দিন, মোশরাফ হোসেন ও তামজেদ উল্লাহ। আবেদনকারীদের মধ্যে প্রথম দুজন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী। অপর দুই আবেদনকারীর মধ্যে মোশরাফ হোসেন সৌদি আরবে এবং তামজেদ উল্লাহ মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশি। মামলাটিতে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিবকে বিবাদী করা হয়েছে।

রিটের আইনি যুক্তিতে উল্লেখ করা হয়, কেবল বিদেশে অবস্থানের কারণে কোনো নাগরিকের ভোটাধিকার খর্ব করার সুযোগ নেই। স্থানীয় নির্বাচনে প্রবাসীদের অধিকার প্রয়োগে নির্বাচন কমিশনের নিষ্ক্রিয়তা সংবিধানের ১১, ২৭, ৩১, ৩২, ৩৯, ৫৯ ও ৬০ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক। এ ছাড়া এই পদক্ষেপ নাগরিক ও রাজনৈতিক অধিকার সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তির (আইসিসিপিআর) ২৫(খ) অনুচ্ছেদ এবং সার্বজনীন মানবাধিকার ঘোষণার ২১ অনুচ্ছেদের চেতনারও পরিপন্থী। প্রবাসীদের জাতীয় নির্বাচনে অংশগ্রহণের সুযোগ রাখা হলেও স্থানীয় সরকারে তাদের অধিকার সুরক্ষায় কোনো কার্যকর আইনি বা পদ্ধতিগত কাঠামো গঠন করা হয়নি বলে আবেদনে অভিযোগ তোলা হয়।

রিট আবেদনে আরও বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ১২২টি দেশের ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন প্রবাসী ভোটার সফলভাবে নিবন্ধন করে পোস্টাল ব্যালটে ভোট প্রয়োগ করেন। আবেদনকারী দুই প্রবাসীও সেই নির্বাচনে ভোট দিয়েছিলেন। গণপ্রতিনিধিত্ব (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ এবং পরবর্তী সময়ে ২০২৬ সালের ৩ নম্বর আইনের মাধ্যমে যার আইনি ভিত্তি প্রতিষ্ঠিত হয়েছে। ফলে স্থানীয় সরকার নির্বাচনেও প্রবাসীদের ভোটাধিকার ও অংশগ্রহণ নিশ্চিত করা প্রযুক্তিগত, প্রশাসনিক এবং আইনগতভাবে সম্পূর্ণ সম্ভব বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.