কানাডার রাস্তায় নির্বিচার গুলি, নিহত ১৬
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
করোনাভাইরাসের মহামারিতে বিশ্বের অন্যান্য দেশের মতো কানাডাও শঙ্কিত অবস্থায় আছে। তার মধ্যেই দেশটিতে চললো এক নির্মম নৃশংসতা। শনিবার দেশটির নোভা স্কটিয়া প্রদেশের পোর্টাপিকে শহরের রাস্তায় নির্বিচার গুলি চালিয়েছে এক বন্দুকধারী।

এতে সর্বশেষ খবর অনুযায়ী অন্তত ১৬ জন নিহত হয়েছে। এর মধ্যে এক পুলিশ কর্মকর্তাও আছেন। আরো অনেকে হতাহত হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।
কানাডা পুলিশের বরাত দিয়ে বিবিসি বলছে, পুলিশের মতো গাড়ি নিয়ে এবং পোশাক পড়ে ওই প্রত্যাঞ্চলের রাস্তায় প্রায় ১২ ঘণ্টা ধরে নৃশংসতা চালায় গ্যাব্রিয়েল ওয়ার্থম্যান নামের ওই বন্দুকধারী। পুলিশের অভিযানে সে নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে।
খবরে বলা হয়েছে, অজ্ঞাত বন্দুকধারীর গুলি চালানোর খবর পেয়ে স্থানীয়দের ঘরে থাকার পরামর্শ দেয় পুলিশ। এর পর অভিযানে নামে পুলিশ। এক পর্যায়ে পুলিশের গুলিতে ওই বন্দুকধারীর মৃত্যু হয়।
পুলিশ বলছে, যেহেতু ওই বন্দুকধারী স্কটিয়ার বিভিন্ন এলাকায় গুলি চালিয়েছে, সে কারণেভ হতাহতদের সঠিক সংখ্যা নির্ধারণ করা যায়নি এখনও।

বন্দুকধারীর গুলিতে হয়েছেন পুলিশ কর্মকর্তা রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ কনস্টেবল হেইডি স্টিভেনসন বন্দুকধারীর গুলিতে প্রাণ হারিয়েছেন। তিনি ২৩ বছর ধরে পুলিশ বাহিনীতে চাকরি করছিলেন।
স্কটিয়া প্রদেশের কমান্ডিং অফিসার লি বার্গারম্যান বলেছেন, হেইডি জরুরি কলে সাড়া দিয়ে অন্যদের রক্ষ করতে যান, কিন্তু সে নিজেই প্রাণ হারায়।
বার্গারম্যান আরো বলেন, এই ঘটনায় দুটি শিশু তাদের মাকে হারিয়েছে। এক স্বামী তার স্ত্রীকে হারিয়েছেন। বাবা-মা তাদের মেয়েদের হারিয়েছেন। এবং অনেকেই তাদের বন্ধুবান্ধব ও সহকর্মীদের হারিয়েছেন।
দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এ ঘটনাকে ‘ভয়ংকর পরিস্থিতি’ হিসেবে উল্লেখ করেছেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর