নতুন বিপ্লবে মানিয়ে নিতে প্রস্তুত হচ্ছে সরকার
- Details
- by নিজস্ব প্রতিবেদক
চলমান চতুর্থ শিল্প বিপ্লবের সঙ্গে মানিয়ে নিতে একটি বড়সড় টাস্কফোর্স গঠন করতে যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার। বিদ্যমান শিক্ষা কারিকুলামে পরিমার্জনের পাশাপাশি ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্টের (এনএসডি) আওতায় ব্যাপকাভিত্তিক কর্মসূচি নেয়ার কথাও জানানো হয়েছে।
বাংলাদেশ সরকার -ফাইল ছবি
আজ সোমবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার ভার্চ্যুয়াল বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে সচিবালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিষয়টি জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
চতুর্থ শিল্প বিপ্লবে বাংলাদেশ প্রবেশ করছে জানিয়ে তিনি বলেন, দেশের সম্ভাবনার বিষয়ে মন্ত্রিসভাকে অবহিত করা হয়েছে। অনেক বড় উপস্থাপনা দিয়েছে আইসিটি বিভাগ। ভবিষ্যৎ নির্ভর করছে চতুর্থ শিল্প বিপ্লব বাস্তবায়নের ওপর।
এটি ঠিকমতো করতে না পারলে অসুবিধা হবে উল্লেখ করে মন্ত্রিপরিষদ সচিব বলেন, টেকনোলজি ও উৎপাদন পদ্ধতি বদলে যাচ্ছে। কিছু ক্ষেত্রে মানবশক্তি কমছে, অন্যত্র চাহিদাও দেখা দিচ্ছে। এ শিফটিংগুলো ঠিকভাবে করতে না পারলে ভবিষ্যতে আন্তর্জাতিক প্রতিযোগিতা, অর্থনীতি ও প্রযুক্তির সব ক্ষেত্রে আমরা পিছিয়ে পড়বো।
এ জন্য ১০টি প্রযুক্তিকে চিহ্নিত করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এই প্রযুক্তিগুলো আগামীতে গোটা পৃথিবী বিট করবে, যা চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দেবে। এগুলোর সঙ্গে আমাদের মানিয়ে নিতে হবে।
মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম
সেগুলো হলো- অ্যাডভান্সড ম্যাটেরিয়ালস, ক্লাউড টেকনোলজি, অটোনোমাস ভেকেল, সিনথেটিক বায়োলজি, ভার্চ্যুয়াল অগমেন্টেড রিয়েলিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবট, ব্লাক চেইন, থ্রিডি প্রিন্টিং এবং ইন্টারনেট অব থিংকস বা আইওটি।
গার্মেন্টেস ও ফার্নিচার শিল্পে এরইমধ্যে রোবটের ব্যবহার শুরু হয়েছে উল্লেখ করে তিনি বলেন, অনেক গার্মেন্টসে মেকানাইজড হচ্ছে। এতে অনেক মানুষ চাকরি হারাচ্ছে, তাদের পরিকল্পিভাবে অন্য জায়গায় কাজে লাগাতে হবে।
দ্বিতীয়ত, বিদ্যমান শিক্ষা ব্যবস্থায় সমস্যা তৈরি হবে মন্তব্য করে সচিব বলেন, আমাদের আরো অ্যাডভান্স অ্যাডুকেশনে যেতে হবে। তৃতীয়ত, অর্থনৈতিক নীতিতেও কিছু পরিবর্তন আনতে হবে, নতুন জিনিস ঢুকাতে হবে। প্রাথমিক বিনিয়োগ বড় হওয়ায় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের রক্ষায় পদক্ষেপ নিতে হবে।
এসব বিষয় সামনে রেখে প্রস্তাব করা হয়েছে বড় টাস্কফোর্স গঠনের। এর মাধ্যমে আলাপ-আলোচনার বিত্তিতে সমস্যাগুলো কীভাবে কো-অপ্ট করার ক্ষেত্রে ব্যবস্থা নেয়া হবে। এ ছাড়া শিক্ষা কারিকুলামে পরিবর্তন আনতে একটি স্টিয়ারিং কমিটি বা জাতীয় কমিটি গঠন করার কথাও বলা হয়েছে। এই কমিটি প্রয়োজনীয় পরামর্শ দেবে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.