আপনি পড়ছেন

স্বাধীন বাংলাদেশের স্থপতি মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দল ও মতের ঊর্ধ্বে উঠে ভালোবাসেন বলে জানিয়েছেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব ও বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মামুনুল হক।

mawlana mamunul haqমাওলানা মামুনুল হক

সোমবার সন্ধ্যায় 'ভাস্কর্য নিয়ে বিরোধ, রাষ্ট্রদ্রোহ মামলাসহ উদ্ভূত সার্বিক পরিস্থিতি' প্রসঙ্গে ফেসবুক লাইভে এসে তিনি এ কথা জানান। এ সময় তিনি বঙ্গবন্ধুর রুহের মাগফেরাতও কামনা করেন।

মাওলানা মামুনুল হক বলেন, দ্ব্যর্থহীনভাবে বলছি, স্বাধীনতার মহান নেতা, বাংলাদেশের স্থপতি মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দল ও মতের ঊর্ধ্বে উঠে ভালোবাসি। তাকে শ্রদ্ধা করি ও সম্মান জানাই এবং তার রুহের মাগফেরাত কামনা করি। তাই বঙ্গবন্ধুর সম্মানের ওপর আক্রমণকারী হিসেবে আমাদের সাব্যস্ত করাটা কতটা যৌক্তিক, তা দেশবাসীর কাছে বিবেচনার অনুরোধ রইলো।

ভাস্কর্যের বিরোধিতা নিছক ধর্মীয় কারণে করছেন দাবি করে তিনি বলেন, এর পেছনে রাজনৈতিক কোনো অভিলাষ নেই। বঙ্গবন্ধুর ব্যাপারে অতিরিক্ত এলার্জি নেই এবং তাকে একজন প্রয়াত মুসলিম নেতা হিসেবে স্মরণ ও শ্রদ্ধা করি। ভাস্কর্য নির্মিত হলে তিনি আল্লাহর কাছে লজ্জিত হবেন, যা আমরা চাই না। সেই জায়গা থেকেই বঙ্গবন্ধুকে আল্লাহর কাছে লজ্জিত না করার জন্য অনুরোধ করছি এবং তা আমরা করেই যাবো।

'কুষ্টিয়ায় রাতের অন্ধকারে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার মাধ্যমে একটি অনভিপ্রেত পরিস্থিতি তৈরি করা হয়েছে অভিযোগ করে বলেন, এটা অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক। এ ঘটনার সঙ্গে কেউ কেউ আমার নাম জড়ানোর চেষ্টা করলেও আমি অত্যন্ত দ্ব্যর্থহীন ভাষায় বলছি, আমার কোনো বক্তব্যের মাধ্যমে এভাবে আইন হাতে তুলে নেয়ার কোনো কথা কখনো বলিনি।'

ইসলামি দৃষ্টিকোণ থেকে ভাস্কর্য রাখা নাজায়েজ ও হারাম দাবি করে এই হেফাজত নেতা বলেন, এ ব্যাপারে আমার বক্তব্য স্পষ্ট এবং তা যথাযথ কর্তৃপক্ষকে জানিয়ে দেয়া হয়েছে। পাশাপাশি এটাও বলে দিতে চাই যে, আল্লাহ কখনো রাষ্ট্রীয় পর্যায়ে সক্ষমতা দান করলে শরিয়াহর আলোকে সকল কার্যক্রম ঢেলে সাজানো হবে ইনশাআল্লাহ।

সারা দেশে যত্রতত্র বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের প্রবণতা শুরু হয়েছে বলে শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, আমরা ভাস্কর্য নির্মাণের বিষয়ে দ্বিমত পোষণ করি এবং কোরআন-সুন্নাহর আলোকে তা নাজায়েজ। মরহুম ব্যক্তিদের সম্মান ও মর্যাদার দৃষ্টিকোণ থেকে ভাস্কর্য নির্মাণে তাদের আরো সম্মানহানি হওয়ার শঙ্কা থাকে। কারণ এ ধরনের ভাস্কর্য করলে মানুষের মল-মূত্র ত্যাগ হবে, পাখি মলত্যাগ করবে এবং সেখানে অসামাজিক কাজের আখড়া জমে যেতে পারে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.