ফ্রিডরিখ মের্ৎস: ইউরোপের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী গড়ব
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
রাশিয়াকে ইউরোপের জন্য ‘সবচেয়ে বড়’ হুমকি হিসেবে উল্লেখ করে জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস বলেছেন, এই হুমকি মোকাবিলায় তার দেশকে অবশ্যই ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী গড়ে তুলতে হবে। শুক্রবার জার্মান সশস্ত্র বাহিনীর এক বার্ষিক ফোরামে ভিডিও বক্তৃতায় তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন।

রক্ষণশীল এই নেতা বলেন, ‘ইউরোপের শান্তি, স্বাধীনতা ও নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়েছে। আমরা জার্মানরা বুঝতে পেরেছি যে ইউরোপের শান্তিকে আর স্বাভাবিক ধরে নেওয়া যায় না। রাশিয়ার হুমকি বাস্তব।’
জার্মানি কীভাবে রাশিয়ার হুমকির শিকার হচ্ছে, তা উল্লেখ করে তিনি বলেন, ‘জার্মানিতেও আমরা প্রতিদিন হাইব্রিড হামলা দেখছি—নাশকতা, গুপ্তচরবৃত্তি, সাইবার হামলা, ড্রোনের মাধ্যমে নজরদারি, ভাড়াটে খুনি দিয়ে হত্যাকাণ্ড এবং উদ্দেশ্যমূলক অপপ্রচার চালানো হচ্ছে।’
ফ্রিডরিখ মের্ৎস তার সরকারের লক্ষ্য পুনর্ব্যক্ত করে বলেন, রাশিয়ার হুমকি প্রতিহত করতে জার্মানি ইইউর সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী তৈরি করবে। এ জন্য প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি, জার্মান সশস্ত্র বাহিনী ‘বুন্দেসভের’-এর আধুনিকীকরণে পর্যাপ্ত তহবিল নিশ্চিত করা এবং একে উন্নত সরঞ্জামে সজ্জিত করার প্রতিশ্রুতি দেন তিনি।
বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে জার্মানির ভূমিকার কথা উল্লেখ করে চ্যান্সেলর বলেন, ‘আমাদের ন্যাটো মিত্র ও ইইউ অংশীদাররা বিশেষভাবে আমাদের দিকে তাকিয়ে আছে। আমরা বুন্দেসভেরকে ইইউর সবচেয়ে শক্তিশালী প্রচলিত সেনাবাহিনীতে পরিণত করতে চাই—যা আমাদের দেশের আকার ও দায়িত্বের সঙ্গে মানানসই হবে।’
তিনি আরও যোগ করেন, ‘একই সঙ্গে, আমরা ন্যাটোর প্রতি আমাদের যৌথ দায়িত্ব পালন করে যাব, যাতে আমাদের জোট এতটাই শক্তিশালী হয় যে কেউ আমাদের আক্রমণ করার সাহস না পায়। এই প্রচেষ্টায় নষ্ট করার মতো সময় আমাদের হাতে নেই।’
মের্ৎস আরও উল্লেখ করেন, বুন্দেসভেরের চলমান জনবল সংকট মোকাবিলায় নিয়োগ ও কর্মীদের ধরে রাখতে সরকার ব্যাপক সংস্কার পরিকল্পনা বাস্তবায়ন করবে। তরুণদের কাছে সামরিক পরিষেবাকে আরও আকর্ষণীয় করে তুলতে প্রয়োজনীয় সম্পদ সরবরাহ এবং নতুন পদক্ষেপ নেওয়ারও প্রতিশ্রুতি দেন তিনি।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.