জামায়াতে ইসলামীর দেওয়া ‘ফজু পাগলা’ উপাধি সানন্দে গ্রহণ করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের বিএনপি প্রার্থী ফজলুর রহমান। তিনি এই উপাধিকে সম্মানের প্রতীক হিসেবে উল্লেখ করে এর জন্য জামায়াতকে ধন্যবাদ জানিয়েছেন। কিশোরগঞ্জের বিখ্যাত পাগলা মসজিদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘বাংলাদেশে অনেক মসজিদ থাকলেও মানুষ পাগলা মসজিদকে সবচেয়ে বেশি সম্মান করে, যেখানে কোটি কোটি টাকা দান করা হয়। কিশোরগঞ্জের সন্তান হিসেবে আমি সেই পাগলা মসজিদেরই ‘ফজু পাগলা’।’

ফজলুর রহমান

রবিবার দুপুরে ইটনায় আয়োজিত এক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা এসব কথা বলেন।

মনোনয়ন পাওয়ার বিষয়ে ফজলুর রহমান বলেন, তার বিরুদ্ধে দেশে ও বিদেশে ব্যাপক অপপ্রচার চালানো হয়েছিল। তার দাবি, জামায়াত শত শত কোটি টাকা খরচ করে তাকে দল থেকে চূড়ান্তভাবে বহিষ্কার করার চেষ্টা করেছিল। তবে সব ষড়যন্ত্র সত্ত্বেও তিনি আত্মবিশ্বাসী ছিলেন যে দল তাকেই মনোনয়ন দেবে। তিনি মনে করেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান তাকে মনোনয়ন দিয়ে ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামের মানুষের গণতান্ত্রিক অধিকারের প্রতি সম্মান দেখিয়েছেন। এজন্য তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় উপস্থিত জনতার উদ্দেশে তিনি প্রশ্ন করেন, ‘আপনারা কি আমার মনোনয়নে খুশি হয়েছেন?’ জবাবে উপস্থিত জনতা হাততালি দিয়ে ‘আলহামদুলিল্লাহ’ বলে সমর্থন জানায়। ফজলুর রহমান আরও বলেন, যখন তাকে মনোনয়ন দেওয়া হবে না বলে আশঙ্কা তৈরি হয়েছিল, তখন ইটনা থানার ঘরে ঘরে কান্নার রোল পড়ে গিয়েছিল।

দলের দুঃসময়ে পাশে থাকার জন্য নেতাকর্মী ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, গত ৮ সেপ্টেম্বর সাময়িক বরখাস্ত হওয়ার পর ইটনার মানুষ যেভাবে তার পাশে দাঁড়িয়েছিল, তার কোনো উদাহরণ বাংলাদেশে নেই। তিনি বলেন, ‘জয়ের অনেক বাবা থাকলেও পরাজয় এতিম। আমার দুর্দিনে আপনারা পাশে দাঁড়িয়ে বিশ্বকে অবাক করে দিয়েছেন।’

উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের সমর্থনে আল্লাহর রহমতে নির্বাচিত হতে পারলে এলাকার ভাগ্য বদলে দেওয়ার প্রতিশ্রুতি দেন এই বীর মুক্তিযোদ্ধা। ইটনা উপজেলা বিএনপি সভাপতি এস এম কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মী সম্মেলনে ফজলুর রহমানের সহধর্মিণী অ্যাডভোকেট উম্মে কুলসুম রেখা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন, সিনিয়র সহ-সভাপতি মো. মনির উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.