ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় সন্দেহভাজন ফয়সাল করিম কে?
- Details
- by ২৪ ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় এক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করেছে পুলিশ। তার নাম ফয়সাল করিম ওরফে দাউদ খান, যিনি অতীতে নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গেছে।

নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। ইনকিলাব মঞ্চ জানিয়েছে, তার অবস্থা এখনো শঙ্কামুক্ত নয়।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে একজন সন্দেহভাজনকে শনাক্ত করা হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে ওই ব্যক্তির ছবি গণমাধ্যমে প্রকাশ করে ডিএমপি তার বিষয়ে তথ্য দিতে সবার সহযোগিতা চেয়েছে।
এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী ওসমান হাদিকে গুলি করা ব্যক্তিকে ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন।
অনুসন্ধানে জানা গেছে, ফয়সাল করিম ওরফে দাউদ খান নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৯ সালের ১১ মে ঘোষিত কেন্দ্রীয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে তিনি সদস্য ছিলেন।
ছাত্রলীগের একটি নির্ভরযোগ্য সূত্র দৈনিক প্রথম আলোকে নিশ্চিত করেছে, গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল করিম ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ফয়সাল করিম ওরফে দাউদ খান একই ব্যক্তি।
২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের সময় আন্দোলন দমনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মাঠে সক্রিয় ছিলেন বলেও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
সাম্প্রতিক সময়ে ওসমান হাদির প্রতিষ্ঠিত ইনকিলাব কালচারাল সেন্টারসহ বিভিন্ন স্থানে ফয়সাল করিমের সঙ্গে তার একাধিক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিতে থাকা ব্যক্তির চেহারার সঙ্গে গুলি ছোড়া হামলাকারীর সাদৃশ্য থাকায় তাকে সন্দেহ করা হচ্ছে। অনেকে ধারণা করছেন, ফয়সাল করিম দীর্ঘদিন ধরে ওসমান হাদিকে অনুসরণ করছিলেন।
এ ছাড়া ফয়সাল করিমের সঙ্গে সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং ঢাকা মহানগর আওয়ামী লীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতার ছবিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
লিংকডইনে থাকা প্রোফাইল অনুযায়ী, ফয়সাল করিম নিজেকে অ্যাপল সফট আইটি, ওয়াইসিইউ টেকনোলজি ও এনলিস্ট ওয়ার্ক এই তিনটি প্রতিষ্ঠানের মালিক হিসেবে পরিচয় দিয়েছেন। তিনি ২০১৩ সালে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞানে স্নাতক এবং পরবর্তীতে এমবিএ সম্পন্ন করেছেন বলে দাবি করা হয়েছে।
২০১৬ সালে তার মালিকানাধীন ওয়াইসিইউ টেকনোলজি সরকারের পৃষ্ঠপোষকতায় মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে নিয়ে ‘ব্যাটল অব ৭১’ নামে একটি কম্পিউটার গেম তৈরি করে। ওই গেমের উদ্বোধনী অনুষ্ঠানে তৎকালীন বেসিস সভাপতি ও পরবর্তী সময়ে মন্ত্রী মোস্তাফা জব্বার উপস্থিত ছিলেন।
২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১২ আসনে আওয়ামী লীগের প্রার্থী আসাদুজ্জামান খান কামালের পক্ষে গঠিত ছাত্রলীগের আসনভিত্তিক সমন্বয়ক কমিটির সদস্যও ছিলেন ফয়সাল করিম।
জুলাই গণ-অভ্যুত্থানের পর গত ২৮ অক্টোবর আদাবরের বাইতুল আমান হাউজিং এলাকায় অস্ত্রের মুখে ১৭ লাখ টাকা লুটের ঘটনায় আদাবর থানায় দায়ের হওয়া মামলার প্রধান আসামি ছিলেন ফয়সাল করিম। ৭ নভেম্বর তাকে গ্রেপ্তার করে র্যাব। তখন তার কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, পাঁচটি গুলি, তিনটি মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়।
ওই মামলায় চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি তিনি হাইকোর্ট থেকে জামিন পান। পরে জামিনের মেয়াদ বাড়িয়ে তাকে এক বছরের জামিন দেওয়া হয়। জামিনে থাকা অবস্থায় এবার তার বিরুদ্ধে ওসমান হাদিকে গুলি করার অভিযোগ ওঠায় ব্যাপক প্রশ্ন ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
ডিএমপি জানিয়েছে, সন্দেহভাজনকে গ্রেপ্তারে অভিযান চলছে। তদন্তের স্বার্থে আপাতত বিস্তারিত তথ্য প্রকাশ করা হচ্ছে না। তবে দ্রুতই ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.