আপনি পড়ছেন

তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়তে থাকার মধ্যেই কূটনৈতিক আলোচনার জন্য ইরান প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তবে এই আলোচনার জন্য পারস্পরিক শ্রদ্ধা ও স্বার্থ বিবেচনা করা জরুরি বলে সোমবার উল্লেখ করেন তিনি।

আব্বাস আরাগচি

ইরানের ১৯৭৯ সালের বিপ্লবের স্থপতি আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মাজার জিয়ারতকালে আব্বাস আরাগচি এসব কথা বলেন। তিনি বলেন, ‘আমরা কূটনীতির জন্য প্রস্তুত, তবে কূটনীতির নিজস্ব কিছু নীতি আছে। আশা করি শীঘ্রই আমরা ফলাফল দেখতে পাব।’

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘ইরানের শত্রুরা গত বছরের ১২ দিনের যুদ্ধ বা সাম্প্রতিক বিক্ষোভের মাধ্যমে তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়ে এখন কূটনীতির দিকে ঝুঁকছে। এই পক্ষগুলোই আজ কূটনীতির কথা বলছে, অথচ ইরান সবসময়ই পারস্পরিক শ্রদ্ধা ও স্বার্থ বিবেচনার শর্তে এই পথের জন্য প্রস্তুত ছিল।’

এদিকে আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, ইরানের পার্লামেন্টারি ন্যাশনাল সিকিউরিটি কমিশন বলেছে, ইরান বর্তমানে তার প্রতিরক্ষা শক্তির শীর্ষে রয়েছে। যেকোনো হুমকির দাঁতভাঙা জবাব দেওয়া হবে বলে সতর্ক করেছে তারা।

কমিশন জানায়, ইরানে মার্কিন উপস্থিতি ও দীর্ঘদিনের চাপের মূল উদ্দেশ্য হলো তেলের খনিগুলোর নিয়ন্ত্রণ নেওয়া এবং এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক ঘাঁটি হিসেবে পরিচিত ইসরায়েলের (জায়নবাদী সরকার) নিরাপত্তা নিশ্চিত করা।

কমিশন আরও উল্লেখ করে, যদি কোনো আলোচনা হয়, তবে তা শুধুই পরমাণু ইস্যুতে সীমাবদ্ধ থাকবে এবং তা সরাসরি হতে হবে। এছাড়া আলোচনার মাধ্যমে নিষেধাজ্ঞা প্রত্যাহার, জনগণের ওপর অর্থনৈতিক চাপ কমানো এবং জীবনযাত্রার মানোন্নয়নের বিষয়টি নিশ্চিত হলেই কেবল তা গ্রহণযোগ্য হবে।

২০২৫ সালের জুন মাসে ওয়াশিংটনের সমর্থনে ইসরায়েল ইরানে ১২ দিনের এক হামলা চালায়। এতে সামরিক ও পরমাণু স্থাপনার পাশাপাশি বেসামরিক অবকাঠামোও লক্ষ্যবস্তু করা হয় এবং জ্যেষ্ঠ কমান্ডার ও বিজ্ঞানীরা নিহত হন। এর জবাবে ইরান মিসাইল ও ড্রোন দিয়ে ইসরায়েলের সামরিক ও গোয়েন্দা স্থাপনায় হামলা চালালে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি ঘোষণা করে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি বৃদ্ধির ঘোষণা দেওয়ায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা তুঙ্গে। এর মধ্যেই আরাগচি এই মন্তব্য করলেন। ট্রাম্প নিশ্চিত করেছেন যে, একটি বিশাল মার্কিন নৌবহর (আরমাডা) এই অঞ্চলের দিকে আসছে। তিনি ইরানকে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় বসার অথবা সম্ভাব্য সামরিক পদক্ষেপের মুখোমুখি হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

সাম্প্রতিক দিনগুলোতে কূটনৈতিক তৎপরতা বেড়েছে। দুই দেশের মধ্যে উত্তেজনা কমাতে তুরস্কসহ কয়েকটি আঞ্চলিক দেশ মধ্যস্থতা করছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.