আপনি পড়ছেন

ন্যাটো থেকে যুক্তরাষ্ট্র কিছুই পায় না বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে দাবি করেছেন, তা সরাসরি প্রত্যাখ্যান করেছেন নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহার স্টোর। তিনি ট্রাম্পের এই বক্তব্যকে পুরোপুরি মিথ্যা আখ্যা দিয়ে বলেছেন, যৌথ নিরাপত্তা কোনো দাতব্য সেবা নয় বরং এটি নিজেদের স্বার্থেই তৈরি করা হয়েছে।

জোনাস গাহার স্টোর

সোমবার অসলো সিকিউরিটি কনফারেন্সে বক্তৃতাকালে প্রধানমন্ত্রী স্টোর এসব কথা বলেন।

ট্রাম্পের মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট যখন দাভোসে দাঁড়িয়ে বলেন যে আমরা ন্যাটোকে সবকিছু দিয়েছি কিন্তু বিনিময়ে ন্যাটো কিছুই দেয়নি, তখন তা সম্পূর্ণ মিথ্যা শোনায়। এটি ভুল। এটি একেবারেই ভুল।’

বিশ্ব পরিস্থিতি কীভাবে পাল্টাচ্ছে তার উদাহরণ হিসেবে স্টোর গ্রিনল্যান্ড হস্তগত করার প্রচেষ্টাকে সফল করতে মিত্রদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের হুমকির বিষয়টি উল্লেখ করেন।

বৈশ্বিক প্রেক্ষাপট পরিবর্তনের সঙ্গে সঙ্গে ইউরোপের নিরাপত্তার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ভূমিকা পুনর্বিবেচনার পাশাপাশি নিরাপত্তা, প্রতিরক্ষা ও বাণিজ্যে ইউরোপীয় সহযোগিতা আরও গভীর করার ওপর জোর দেন নরওয়ের প্রধানমন্ত্রী।

তিনি আরও বলেন, ‘আমরা প্রতিরক্ষায় বুঝেশুনে ব্যয় করার লক্ষ্য নির্ধারণ করব, যাতে তা আঞ্চলিক পরিকল্পনার সঙ্গে যথাযথভাবে খাপ খায়। তবে আমরা আরও বেশি কিছু করব। আমরা আমাদের প্রধান ইউরোপীয় অংশীদার যুক্তরাজ্যের সঙ্গে কৌশলগত সহযোগিতা গভীর করব। বন্ধুদের ভুলে যাওয়া উচিত নয় যে, আমাদের নিরাপত্তার জন্য ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে ন্যাটোর সামরিক সক্ষমতার ২০ শতাংশ আসে ইইউ সদস্য দেশগুলো থেকে। বাকি ৮০ শতাংশ আসে ইইউ-বহির্ভূত দেশ যেমন—যুক্তরাষ্ট্র, কানাডা, তুরস্ক, যুক্তরাজ্য ও নরওয়ে থেকে।’

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.