রাজনৈতিক স্বার্থে সেনাবাহিনীকে ব্যবহার বন্ধের ঘোষণা তারেক রহমানের
- Details
- by ২৪ ডেস্ক
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বাংলাদেশ সেনাবাহিনীকে কখনোই দলীয় রাজনৈতিক স্বার্থ হাসিলের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হবে না বলে স্পষ্ট ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, অতীতে তার দল সেনাবাহিনীর মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কোনো কাজ করেনি এবং ভবিষ্যতেও করবে না।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে সশস্ত্র বাহিনীর সাবেক সদস্য ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে তার সঙ্গে উপস্থিত ছিলেন সহধর্মিণী ডা. জোবাইদা রহমান।
২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার গঠনের সুযোগ পেলে বিডিআরের হারানো নাম ও ইউনিফর্ম ফিরিয়ে আনা হবে। মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত এই বাহিনীর নাম ও পোশাক পরিবর্তনকে তিনি ফ্যাসিবাদী অপশক্তির কাজ বলে অভিহিত করেন। এছাড়া, পিলখানা ট্র্যাজেডির দিনটিকে জাতীয়ভাবে ‘শহীদ সেনা দিবস’ বা ‘সেনা হত্যাযজ্ঞ দিবস’ হিসেবে পালনের পরিকল্পনার কথাও জানান তিনি।
সাবেক সেনা কর্মকর্তাদের পক্ষ থেকে আসা বিভিন্ন সুপারিশ, যেমন জাতীয় নিরাপত্তা পরিষদ গঠন এবং সেনা আইনের সংস্কারের বিষয়গুলোকে তিনি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছেন। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জয়ী হলে সাবেক ও বর্তমান কর্মকর্তাদের নিয়ে গঠিত কমিটির মাধ্যমে এসব প্রস্তাবনা বাস্তবায়ন করা হবে। একই সঙ্গে তিনি জানান, সেনা সদস্যদের দীর্ঘদিনের দাবি ‘ওয়ান র্যাঙ্ক ওয়ান পে’ নীতিটি তাদের নির্বাচনী ইশতেহারে ইতিমধ্যেই অন্তর্ভুক্ত করা হয়েছে এবং সরকার গঠন করলে তা দ্রুত কার্যকর করা হবে।
অনুষ্ঠানে সহধর্মিণীকে সঙ্গে নিয়ে উপস্থিত হয়ে আবেগপ্লুত হয়ে পড়েন বিএনপি চেয়ারপারসন। সশস্ত্র বাহিনীকে নিজের ‘বৃহত্তর পরিবার’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, শৈশবে বাবাকে হারালেও সাবেক প্রধানমন্ত্রী ও তার মা বেগম খালেদা জিয়ার মধ্যে তিনি সবসময় সেনাবাহিনীর প্রতি এক ধরনের নির্ভরতা ও সম্মান লক্ষ্য করেছেন। তিনি বিশ্বাস করেন, তার বাবা শহীদ জিয়াউর রহমান যেমন একজন সেনা কর্মকর্তা হিসেবে স্বাধীনতার ঘোষণা দিয়ে বাহিনীকে গর্বিত করেছেন, তেমনি সশস্ত্র বাহিনীও তাকে নিয়ে গর্ববোধ করে।
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর গুরুত্ব অপরিসীম উল্লেখ করে তারেক রহমান বলেন, সেনাবাহিনীকে ভিন্ন কোনো কাজে যুক্ত করা হলে তাদের মূল লক্ষ্য ও দায়িত্ব ব্যাহত হয়। গত দেড় দশকে বাহিনীর ভূমিকা নিয়ে আত্মসমালোচনার প্রয়োজন রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
বিএনপি সবসময় দেশের সার্বভৌমত্বের পক্ষে একটি শক্তিশালী রাজনৈতিক শক্তি হিসেবে কাজ করে উল্লেখ করে তিনি বলেন, সেনাবাহিনী রাজনীতি সম্পর্কে অবশ্যই সচেতন থাকবে, কিন্তু কখনোই রাজনীতিতে বিলীন হয়ে যাবে না। বাহিনীর হারানো গৌরব পুনরুদ্ধার এবং মর্যাদা রক্ষায় তিনি সংশ্লিষ্ট সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.