জামায়াতে ইসলামীর আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে ইসিতে স্মারকলিপি
- Details
- by ২৪ ডেস্ক
কর্মজীবী নারীদের নিয়ে ‘অবমাননাকর ও নারীবিদ্বেষী’ মন্তব্য করার অভিযোগ তুলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের প্রার্থিতা বাতিলের দাবিতে নির্বাচন কমিশনে (ইসি) স্মারকলিপি দিয়েছে ১১টি নারী ও অধিকারকর্মী সংগঠন।

রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে গিয়ে সংগঠনগুলোর প্রতিনিধিরা স্মারকলিপি জমা দেন। এতে সংশ্লিষ্ট মন্তব্য প্রত্যাহার, নিঃশর্ত ক্ষমা প্রার্থনা এবং আচরণবিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
স্মারকলিপিতে বলা হয়, সম্প্রতি শফিকুর রহমান তার ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে কর্মজীবী নারীদের নিয়ে যে মন্তব্য করেছেন, তা কুরুচিপূর্ণ ও অবমাননাকর। এতে নারীদের শ্রম, মর্যাদা ও সামাজিক ভূমিকার প্রতি অবমূল্যায়ন করা হয়েছে, যা সংবিধানস্বীকৃত সমতা ও মানবাধিকারের পরিপন্থী বলে উল্লেখ করা হয়।
সংগঠনগুলোর দাবি, সংশ্লিষ্ট দল ওই মন্তব্যকে ‘হ্যাকিং’ এর ফল বলে ব্যাখ্যা দিলেও ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে দেওয়া বক্তব্যের ক্ষেত্রে এমন ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে নিরপেক্ষ তদন্ত বা প্রামাণ্য তথ্য প্রকাশ করা হয়নি, বরং এ নিয়ে গ্রেপ্তারের ঘটনায় পুলিশের বক্তব্যে অসঙ্গতি দেখা গেছে বলে অভিযোগ করা হয়।
স্মারকলিপিতে আরও বলা হয়, গার্মেন্টসসহ বিভিন্ন খাতে কর্মরত নারীরা দীর্ঘদিন ধরে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তাদের অবদানকে খাটো করে দেখা নারীদের প্রতি বৈষম্য ও সহিংসতার সংস্কৃতিকে উসকে দিতে পারে এবং কর্মজীবী নারীদের নিরাপত্তা ও মর্যাদাকে হুমকির মুখে ফেলতে পারে।
এসময় সংগঠনগুলো চারটি দাবি উত্থাপন করেছে-
- অবিলম্বে অবমাননাকর বক্তব্য প্রকাশ্যে প্রত্যাহার,
- কর্মজীবী নারীদের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা,
- ভবিষ্যতে নারীর মর্যাদা ক্ষুণ্ন করে এমন বক্তব্য থেকে বিরত থাকার অঙ্গীকার,
- নির্বাচন কমিশনের আচরণবিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ ও শফিকুর রহমানের প্রার্থিতা বাতিল।
স্মারকলিপি জমা দেওয়ার পর প্রতিনিধিরা নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সামিনা লুৎফা বলেন, নির্বাচনের সময় নারীদের ওপর হামলা ও হয়রানির ঘটনা ঘটেছে। তাই নারী-পুরুষ সবাই নিরাপদে ভোট দিতে পারেন এমন পরিবেশ নিশ্চিত করতে ইসির কার্যকর ভূমিকার আহ্বান জানান তিনি।
গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু বলেন, জামায়াত নেতাদের ধারাবাহিক নারীবিদ্বেষী বক্তব্য নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। আচরণবিধি প্রয়োগ করলে নির্বাচন কমিশনের প্রতি জনগণের আস্থা বাড়বে বলেও মন্তব্য করেন তিনি।
সংগঠনগুলোর নেতারা জানান, দেশের অর্ধেক জনগোষ্ঠীকে অবমাননা করে কেউ যেন রাজনৈতিক সুবিধা নিতে না পারে এমন বার্তা দিতে নির্বাচন কমিশনের দৃঢ় পদক্ষেপ প্রত্যাশা করছেন তারা।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.