আপনি পড়ছেন

আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটারদের সর্বোচ্চ সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ভোট দেওয়া শেষ দায়িত্ব নয়-ভোটের ফলাফল নিশ্চিত না করে কেউ যেন কেন্দ্র ত্যাগ না করেন।

ডা. শফিকুর রহমান

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ভোট দেওয়ার পরেই দায়িত্ব শেষ নয়। ভোটের রেজাল্ট হাতে না নিয়ে আপনারা কেউ ফিরবেন না। কারণ ভোট দেওয়ার পরেও আপনার ভোট নয়-ছয় হয়ে যেতে পারে।

তিনি অভিযোগ করেন, পরাজয়ের আশঙ্কায় কিছু পক্ষ ভীতি ও আতঙ্ক সৃষ্টি করতে মিথ্যা অপপ্রচার চালাতে পারে। এসব অপচেষ্টা মোকাবিলা করে ভোটারদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান তিনি।

জামায়াত আমির বলেন, টানা চারটি নির্বাচনে জনগণ তাদের মতামত সঠিকভাবে প্রতিফলনের সুযোগ পায়নি। তবে এবারের নির্বাচনে সেই পরিস্থিতি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বলে তিনি আশা প্রকাশ করেন।

তার ভাষ্য, গ্রাম থেকে শহর পর্যন্ত ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ দেখা যাচ্ছে এবং মানুষ তাদের প্রত্যাশিত সরকার গঠনের সুযোগ পেতে চায়।

নির্বাচন কমিশন ও প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে তাদের ১১ দলীয় জোট সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত।

তিনি আরও বলেন, গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী হলে অতীতের নির্যাতন-নিপীড়নের অবসান ঘটবে এবং আবরার ফাহাদসহ জুলাই বিপ্লবের শহীদদের হত্যার বিচার নিশ্চিত হবে।

ডা. শফিকুর রহমান বলেন, নিরপেক্ষ ও ন্যায়নিষ্ঠভাবে দায়িত্ব পালন করলে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও নিরাপত্তা বাহিনী জনগণের ভালোবাসা ও স্বীকৃতি অর্জন করবেন। অতীতের মতো কোনো পক্ষপাতমূলক ভূমিকা জনগণ আর দেখতে চায় না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আশা প্রকাশ করে বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠিত হবে, তা হবে নতুন বাংলাদেশের সরকার এবং জনগণের সরকার। কৃষক, শ্রমিক, নারী-পুরুষ, শিশু-আবাল-বৃদ্ধ সব শ্রেণি-পেশার মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

নির্বাচনের ফলাফল মেনে নেওয়ার বিষয়ে তিনি বলেন, যখন জনগণ বলবে নির্বাচন সুষ্ঠু হয়েছে, আমরা তা শ্রদ্ধার সঙ্গে মেনে নেব। আমরা সরকারে থাকি বা বিরোধী দলে বসি, সেটা কোনো বিষয় নয়। আমরা জনগণের ওপর গভীর আস্থাশীল।

সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ ১১ দলীয় নির্বাচনী ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.