ভুল পথে হাঁটছে ইসরায়েল, পশ্চিম তীর নিয়ে সতর্ক করল ইইউ
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের নেওয়া নতুন প্রশাসনিক পদক্ষেপগুলোকে আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে ঘোষণা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং ইউরোপের প্রভাবশালী দেশগুলো। তারা সতর্ক করে বলেছে যে, তেল আবিবের এই সিদ্ধান্ত চলমান শান্তি প্রচেষ্টাকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করবে। এই পদক্ষেপের ফলে অঞ্চলটিতে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা প্রকাশ করেছে সংশ্লিষ্ট দেশগুলো।

ইউরোপীয় কমিশনের প্রেস ব্রিফিংয়ে ইইউর মুখপাত্র আনোয়ার এল আনুনি বলেছেন, ‘পশ্চিম তীরে ইসরায়েলি নিয়ন্ত্রণ সম্প্রসারণের জন্য ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভার সাম্প্রতিক সিদ্ধান্তের নিন্দা জানাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন।’ তিনি আরও উল্লেখ করেন, আন্তর্জাতিক সম্প্রদায় যখন গাজা উপত্যকার জন্য বিস্তৃত পরিকল্পনার দ্বিতীয় ধাপ বাস্তবায়নের চেষ্টা করছে, তখন এ ধরনের পদক্ষেপ ভুল পথে যাওয়ার একটি নিদর্শন হয়ে থাকবে।
গত রোববার ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রিসভা পশ্চিম তীরে ইসরায়েলি নিয়ন্ত্রণ জোরদার করতে ওই এলাকার আইনি ও নাগরিক কাঠামো পরিবর্তনের অনুমোদন দেয়। এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে ইইউ ছাড়াও ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, স্পেন এবং বেলজিয়াম। ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দেশটির নিরাপত্তা মন্ত্রিসভা পশ্চিম তীর সংক্রান্ত বেশ কিছু আইন বাতিলের নির্দেশ দিয়েছে। এর মধ্যে রয়েছে ফিলিস্তিনি জমি ইহুদিদের কাছে বিক্রির ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া, জমির মালিকানার রেকর্ড উন্মুক্ত করা এবং হেবরনের একটি বসতি ব্লকে ভবন নির্মাণের অনুমতিপত্র ফিলিস্তিনি পৌরসভার হাত থেকে ইসরায়েলের বেসামরিক প্রশাসনের কাছে হস্তান্তর করা।
জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তুর্কি বার্তা সংস্থা আনাদোলুকে বলেছেন, ‘ইসরায়েলের এই পদক্ষেপ আন্তর্জাতিক আইনের অধীনে দেশটির বাধ্যবাধকতার লঙ্ঘন করবে এবং দ্বি-রাষ্ট্র সমাধানের পথে আরও একটি প্রতিবন্ধকতার সৃষ্টি করবে।’
যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, ‘ফিলিস্তিনের ভৌগোলিক বা জনসংখ্যাগত গঠন পরিবর্তনের যেকোনো একতরফা প্রচেষ্টা সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য এবং আন্তর্জাতিক আইনের সঙ্গে অসঙ্গতিপূর্ণ হবে।’ বিবৃতিতে তারা ইসরায়েলকে অবিলম্বে এই সিদ্ধান্তগুলো প্রত্যাহার করার আহ্বান জানিয়েছেন।
স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের বিবৃতিতে উল্লেখ করেছে, ইসরায়েলি সিদ্ধান্তগুলো পশ্চিম তীরের স্থিতাবস্থা পরিবর্তন করবে এবং ১৯৬৭ সালের সীমান্তের ভিত্তিতে একটি ফিলিস্তিনি রাষ্ট্রের আঞ্চলিক ও রাজনৈতিক ঐক্যকে ক্ষুণ্ন করবে। দেশটি তেল আবিবকে তার বাধ্যবাধকতা মেনে চলার আহ্বান জানিয়েছে। অন্যদিকে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, যখন আন্তর্জাতিক প্রচেষ্টা গাজা শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ বাস্তবায়নের ওপর দৃষ্টি নিবদ্ধ করছে, তখন এই সিদ্ধান্তগুলো চলমান শান্তি প্রচেষ্টাকে দুর্বল করবে এবং উত্তেজনা বৃদ্ধির ঝুঁকি তৈরি করবে। এছাড়া এই পদক্ষেপগুলো দ্বি-রাষ্ট্রীয় সমাধানের জন্য একটি গুরুতর আঘাত বলেও মন্তব্য করেছে ফ্রান্স।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.