আপনি পড়ছেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ব্যবধানে জয়ী হওয়ায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি আশা প্রকাশ করেছেন, জনগণের এই রায় দেশের গণতান্ত্রিক ও সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তারেক রহমানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
তারেক রহমান ও ড. মুহাম্মদ ইউনূস

শনিবার (১৪ ফেব্রুয়ারি) এক বিশেষ বার্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা এই শুভেচ্ছা জ্ঞাপন করেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ। বার্তায় অধ্যাপক ইউনূস বিএনপি চেয়ারম্যানের নেতৃত্বের প্রশংসা করে বলেন, রাষ্ট্র পরিচালনার গুরুদায়িত্ব পালনে তারেক রহমান প্রজ্ঞা ও জনকল্যাণমুখী চেতনার পরিচয় দেবেন।

প্রধান উপদেষ্টা তার বার্তায় বিগত দিনে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালনকালে তারেক রহমানের সহযোগিতার কথাও উল্লেখ করেন। তিনি বলেন, পরিবর্তনের ওই সংবেদনশীল সময়ে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে বিএনপি চেয়ারম্যান যে ধৈর্য ও সহনশীলতার পরিচয় দিয়েছেন, তা জাতীয় স্বার্থে অত্যন্ত ইতিবাচক ছিল। এই গঠনমূলক ভূমিকার জন্য তিনি তারেক রহমানকে আন্তরিক ধন্যবাদ জানান।

বার্তায় জিয়াউর রহমান ও খালেদা জিয়ার প্রসঙ্গও উঠে আসে। ড. ইউনূস উল্লেখ করেন, রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্রদর্শন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব ও গণতন্ত্রের প্রতি অঙ্গীকার আগামী দিনে তারেক রহমানের পথচলায় পাথেয় হবে। তিনি বিশ্বাস করেন, একটি স্থিতিশীল ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনে এই আদর্শ সহায়ক ভূমিকা পালন করবে।

বাংলাদেশের বর্তমান বৈশ্বিক অবস্থানের ওপর গুরুত্বারোপ করে প্রধান উপদেষ্টা বলেন, অর্থনৈতিক রূপান্তর, প্রযুক্তিগত উন্নয়ন ও জলবায়ু সহনশীলতার ক্ষেত্রে এখন মেধা ও প্রজ্ঞার সমন্বয় জরুরি। তিনি আশা প্রকাশ করেন যে, নতুন নেতৃত্বের হাত ধরে দেশে আইনের শাসন সুপ্রতিষ্ঠিত হবে এবং জবাবদিহিমূলক শাসনব্যবস্থা আরও শক্তিশালী রূপ পাবে।

বার্তার শেষ অংশে প্রধান উপদেষ্টা মহান আল্লাহর কাছে তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। তিনি প্রত্যাশা করেন, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও দেশের মানুষের কল্যাণে বিএনপি চেয়ারম্যানের নেওয়া সব উদ্যোগ সফল হবে এবং তিনি ধৈর্য ও দৃঢ়তার সঙ্গে দেশ ও জাতির সেবা করে যাবেন।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.