তাইওয়ান ইস্যুতে জাপানের কড়া সমালোচনা করলেন চীনা পররাষ্ট্রমন্ত্রী
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
তাইওয়ান ইস্যুতে জাপানের প্রধানমন্ত্রী সানা তাকাইচির মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তিনি বলেছেন, এই মন্তব্য চীনের আঞ্চলিক অখণ্ডতা ক্ষুণ্ন করেছে এবং বেইজিংকে উসকানি দিয়েছে। শনিবার মিউনিখ নিরাপত্তা সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় তিনি এই প্রতিক্রিয়া জানান।

সম্মেলনে ওয়াং ই বলেন, গত বছর তাকাইচির দেওয়া বক্তব্য চীনের প্রতি জাপানের প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে। চীন ও জাপানের সম্পর্কের মধ্যে উত্তেজনা বিরাজমান থাকার মধ্যেই তিনি এ কথা বললেন। গত নভেম্বরে তাকাইচি মন্তব্য করেছিলেন, তাইওয়ানে চীনের সম্ভাব্য হামলা জাপানের জন্য ‘অস্তিত্বের জন্য হুমকিস্বরূপ পরিস্থিতি’ তৈরি করতে পারে, যা টোকিওকে সম্মিলিত আত্মরক্ষার সুযোগ দিতে পারে। এই মন্তব্যের জেরে দুই দেশের মধ্যে নতুন করে বাদানুবাদ শুরু হয়।
এশিয়া-প্যাসিফিক অঞ্চলে নতুন করে উত্তেজনা সৃষ্টি এবং উত্তেজনা রোধে চীনের ভূমিকা নিয়ে এক প্রশ্নের জবাবে ওয়াং উদ্বেগের বিষয়টি উড়িয়ে দেন। তিনি বলেন, ‘আমি মনে করি না এশিয়া-প্যাসিফিক পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হচ্ছে। বর্তমান বিশ্বে এশিয়াই সম্ভবত একমাত্র অঞ্চল, যেখানে সামগ্রিক শান্তি বজায় রয়েছে।’
এরপরই তাকাইচির মন্তব্য ও তাইওয়ান ইস্যুতে জাপানের অবস্থানের সমালোচনা করেন ওয়াং। তিনি বলেন, ‘গত আট বছরের মধ্যে এই প্রথম জাপানের কোনো প্রধানমন্ত্রী এমন কথা বললেন। এটি সরাসরি চীনের আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘন করে এবং তাইওয়ান যে চীনের কাছে ফিরে এসেছে, সেই সত্যকে চ্যালেঞ্জ জানায়।’
চীনা পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘এটি চীনের প্রতি জাপানের প্রতিশ্রুতি পুরোপুরি লঙ্ঘন করতে পারে। চীন কি এই উসকানি মেনে নিতে পারে? কোনোভাবেই না।’
যুদ্ধকালীন অতীতের মোকাবিলায় জাপানের ভূমিকার সঙ্গে জার্মানির তুলনা করেন ওয়াং ই। তিনি বলেন, নাৎসি যুগের পর বার্লিন নাৎসি অপরাধের পূর্ণাঙ্গ হিসাব চুকিয়েছে এবং নাৎসি মতাদর্শ প্রচারকারী সব ধরনের বক্তব্য ও কর্মকাণ্ড নিষিদ্ধ করতে আইন পাস করেছে। তবে জাপান এখনো ‘প্রথম শ্রেণির যুদ্ধাপরাধীদের শ্রদ্ধা জানায়, যাদের তথাকথিত বীরের আত্মা হিসেবে পূজা করা হয়।’
ওয়াং বলেন, ‘এর অর্থ হলো, জাপানের এখনো তাইওয়ানে আগ্রাসন ও উপনিবেশবাদের আকাঙ্ক্ষা রয়েছে এবং সামরিকতাবাদের ভূত এখনো দেশটিকে তাড়া করে বেড়াচ্ছে।’
জাপানের জনগণকে ‘উগ্র ডানপন্থিদের ফাঁদে পা না দেওয়ার’ আহ্বান জানান চীনা পররাষ্ট্রমন্ত্রী। যারা শান্তির পক্ষে, তাদের জাপানের উদ্দেশে উচ্চকন্ঠে বার্তা দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনারা যদি সেই পুরনো পথে ফিরে যান, তবে তা হবে একটি কানাগলি। আর যদি আবার জুয়া খেলার চেষ্টা করেন, তবে ক্ষতি হবে আরও দ্রুত এবং ধ্বংসাত্মক।’
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.