তারেক রহমানের কাছে প্রকাশকদের জরুরি চিঠি, কী আছে তাতে?
- Details
- by ২৪ ডেস্ক
আসন্ন অমর একুশে বইমেলার সময়সূচি পরিবর্তন করে তা ঈদের পর আয়োজন করার আহ্বান জানিয়েছেন প্রকাশকরা। এ বিষয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কাছে একটি খোলা চিঠি পাঠিয়েছে ‘প্রকাশক ঐক্য’ নামের সংগঠনটি। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সংগঠনটি গণমাধ্যমে এই চিঠির একটি অনুলিপি পাঠিয়ে তাদের দাবির কথা জানিয়েছে।

চিঠিতে বাংলা একাডেমি নির্ধারিত ২০ ফেব্রুয়ারি থেকে মেলা শুরু না করে ঈদুল ফিতরের পর পর্যন্ত তা স্থগিত রাখার অনুরোধ জানানো হয়েছে। প্রকাশকদের মতে, ঈদের পর মেলা আয়োজন করা হলে সেটি পূর্ণাঙ্গ ও প্রাণবন্ত হবে এবং সব প্রকাশক এতে অংশ নিতে পারবেন। তারা উল্লেখ করেছেন, এ ধরনের পদক্ষেপ প্রকাশনা শিল্পকে রক্ষা করবে এবং একুশে বইমেলার ঐতিহ্যকে সমুন্নত রাখবে। এটি শুধু প্রকাশকদের দেউলিয়া হওয়ার হাত থেকে বাঁচাবে না, বরং নতুন সরকার যে জ্ঞান ও সৃজনশীলতার প্রতি যত্নশীল, তাও প্রমাণ করবে।
চিঠিতে গত দেড় বছরের রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার কথা উল্লেখ করে প্রকাশকরা জানান, নির্বাচনের কারণে গত দুই মাস ছাপাখানাগুলো ব্যস্ত থাকায় নতুন বই প্রকাশ করা সম্ভব হয়নি। এছাড়া কাগজের উচ্চমূল্য ও উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় প্রকাশকরা চরম আর্থিক চাপের মধ্যে রয়েছেন। এমন পরিস্থিতিতে বিদায়ী প্রশাসন এবং বাংলা একাডেমি কর্তৃপক্ষের ২০ ফেব্রুয়ারি থেকে রমজান মাসে মেলা আয়োজনের অনড় অবস্থানের সমালোচনা করেছেন তারা।
প্রকাশকরা আশঙ্কা প্রকাশ করেছেন যে, বর্তমান সময়সূচি অনুসরণ করলে মেলাটি প্রাণহীন এবং পাঠকশূন্য হয়ে পড়বে। কারণ রমজান মাসে স্কুল-কলেজ বন্ধ থাকায় শিক্ষার্থীদের উপস্থিতি কমে যাবে। এই পরিস্থিতিতে মেলায় অংশগ্রহণ ‘বাণিজ্যিক আত্মহত্যা’র শামিল হবে বলে তারা মন্তব্য করেছেন। তারা বলেন, আমরা মেলা বয়কট করতে চাই না; আমরা একটি ‘সফল এবং অন্তর্ভুক্তিমূলক’ মেলা চাই। তবে আমাদের যৌক্তিক দাবি উপেক্ষা করে একটি ব্যর্থ মেলায় অংশ নিতে বাধ্য করা হচ্ছে।
তারেক রহমানের উদ্দেশে চিঠিতে বলা হয়েছে, নতুন সরকার গঠনের মাধ্যমে আপনারা দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করতে চলেছেন। নতুন প্রশাসনের যাত্রার শুরুতে একুশের চেতনা বহনকারী এই মেলা ব্যর্থ বা বিতর্কিত হোক, তা কাম্য নয়। প্রকাশকরা বিশ্বাস করেন, তারেক রহমানের কাছ থেকে আসা একটি সুচিন্তিত নির্দেশনা এই শিল্পকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে পারে।
চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন আহমেদ পাবলিশিং হাউজের মেছবাহউদ্দীন আহমদ, কাকলীর এ কে নাসির আহমেদ, অন্যপ্রকাশের মাজহারুল ইসলাম, অনন্যার মনিরুল হক, অ্যাডর্ন পাবলিকেশনের সৈয়দ জাকির হোসাইন, কথাপ্রকাশের জসীম উদ্দিন, বাতিঘর প্রকাশনী ও বাতিঘরের মোহাম্মদ নাজিম উদ্দিন ও দীপঙ্কর দাশ, প্রথমা প্রকাশনের পাণ্ডুলিপি সমন্বয়ক মো. মোবারক হোসেন, রিদম প্রকাশনা সংস্থার মো. গফুর হোসেন, লাবনীর ইকবাল হোসেন সানু, ইতি প্রকাশনের মো. জহির দীপ্তি, ইউপিএলের মাহরুখ মহিউদ্দীন এবং আদর্শর মাহাবুব রাহমান।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.