বিবিসিকে উপপররাষ্ট্রমন্ত্রী: পারমাণবিক চুক্তিতে পৌঁছাতে সমঝোতা বিবেচনায় প্রস্তুত ইরান
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
ওয়াশিংটন নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে আলোচনায় রাজি হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক চুক্তিতে পৌঁছাতে প্রয়োজনীয় সমঝোতা বিবেচনা করতে প্রস্তুত ইরান। তেহরানে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত রাভাঞ্চি।

এর আগে মার্কিন কর্মকর্তারা বারবার দাবি করেছেন, দীর্ঘসূত্রিতাপূর্ণ এই আলোচনায় অগ্রগতির পথে বাধা হয়ে আছে ইরানই। গতকাল শনিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি চুক্তি চান, তবে ইরানের সঙ্গে তা করা খুব কঠিন।
তবে তেহরানে বিবিসির সঙ্গে আলাপে তাখত রাভাঞ্চি বলেন, চুক্তি করতে তারা সত্যিই আগ্রহী—এটি প্রমাণ করার দায়িত্ব এখন আমেরিকার। তিনি যোগ করেন, তারা যদি আন্তরিক হয়, আমি নিশ্চিত আমরা একটি সমঝোতার পথে এগোতে পারব।
চুক্তি না হলে ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করতে যুক্তরাষ্ট্র সামরিক হামলার হুমকিও দিয়েছে। এদিকে অঞ্চলটিতে নিজেদের সামরিক উপস্থিতিও বাড়িয়েছে ওয়াশিংটন। গত মাসে দেশজুড়ে সরকারবিরোধী বিক্ষোভ কঠোরভাবে দমন করে ইরান। মানবাধিকার সংগঠনগুলোর দাবি, এতে হাজারো মানুষ নিহত হয়েছেন।
ফেব্রুয়ারির শুরুতে ওমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা হয়। তাখত রাভাঞ্চি জানান, আগামী মঙ্গলবার জেনেভায় দ্বিতীয় দফা বৈঠক হওয়ার কথা রয়েছে। তিনি বলেন, আলোচনাগুলো মোটামুটি ইতিবাচক দিকেই এগিয়েছে, তবে এখনই চূড়ান্ত মূল্যায়ন করা খুব তাড়াতাড়ি হবে। ট্রাম্পও আলোচনাকে ইতিবাচক বলে মন্তব্য করেছেন।
ইরানের পক্ষ থেকে ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম হালকা করার প্রস্তাবকে সমঝোতার প্রমাণ হিসেবে উল্লেখ করেন রাভাঞ্চি। এই মাত্রা প্রায় অস্ত্রমানের কাছাকাছি হওয়ায় আন্তর্জাতিক মহলে সন্দেহ জোরদার হয়েছে যে, ইসলামি প্রজাতন্ত্রটি পারমাণবিক অস্ত্র তৈরির পথে এগোচ্ছে। যদিও তেহরান বরাবরই তা অস্বীকার করে আসছে। রাভাঞ্চি বলেন, তারা যদি নিষেধাজ্ঞা নিয়ে আলোচনায় প্রস্তুত থাকে, তাহলে আমাদের কর্মসূচি-সংক্রান্ত এ বিষয়সহ অন্যান্য বিষয় নিয়েও আমরা আলোচনা করতে প্রস্তুত। তবে সব নিষেধাজ্ঞা নাকি আংশিক প্রত্যাহার— এ বিষয় তিনি স্পষ্ট করেননি।
২০১৫ সালের পারমাণবিক চুক্তির মতো ইরান কি আবারও তাদের ৪০০ কেজির বেশি উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত বিদেশে পাঠাতে রাজি হবে— এমন প্রশ্নে রাভাঞ্চি বলেন, আলোচনার অগ্রগতিতে কী হবে, তা এখনই বলা খুব তাড়াতাড়ি।
২০১৫ সালের বহুপাক্ষিক চুক্তির আওতায় রাশিয়া নিম্নমাত্রায় সমৃদ্ধ ১১ হাজার কেজি ইউরেনিয়াম গ্রহণ করেছিল। তবে তিন বছর পর ট্রাম্প সেই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করেন। রাশিয়া আবারও এ ধরনের উপাদান গ্রহণের প্রস্তাব দিয়েছে।
গণমাধ্যমে আরও কিছু প্রস্তাবের কথা এসেছে। যার মধ্যে রয়েছে ইরানের পক্ষ থেকে সাময়িকভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত করার সম্ভাবনা। ইরানের অন্যতম প্রধান দাবি ছিল, আলোচনা যেন কেবল পারমাণবিক ইস্যুতে সীমাবদ্ধ থাকে। এ বিষয়ে তাখত রাভাঞ্চি বলেন, আমাদের ধারণা, তারা বুঝতে পেরেছে, চুক্তি করতে চাইলে পারমাণবিক বিষয়েই মনোযোগ দিতে হবে।
এটি নিশ্চিত হলে ইরানের জন্য তা একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে। কারণ, শূন্য মাত্রায় সমৃদ্ধকরণের মার্কিন দাবি তেহরানের কাছে ছিল অগ্রহণযোগ্য এবং পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির অধীনে তাদের অধিকারের পরিপন্থী।
রাভাঞ্চি বলেন, শূন্য সমৃদ্ধকরণের বিষয়টি আর আলোচ্য নয় এবং ইরানের দৃষ্টিতে এটি আর টেবিলে নেই। যদিও গত শুক্রবারও ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমরা কোনো ধরনের সমৃদ্ধকরণ চাই না।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.