আপনি পড়ছেন

ইউক্রেন যুদ্ধের কোনো সামরিক সমাধান নেই উল্লেখ করে রাশিয়ার সঙ্গে আলোচনার আহ্বান জানিয়েছেন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো। তিনি মনে করেন, ২০২২ সাল থেকে চলমান এই সশস্ত্র সংঘাত অবসানের একমাত্র পথ হলো সংলাপ।

রবার্ট ফিকো: ইউক্রেন যুদ্ধের কোনো সামরিক সমাধান নেই
স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো

ব্রাতিস্লাভায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও-র সঙ্গে এক সংবাদ সম্মেলনে রোববার তিনি এসব কথা বলেন। ফিকো অভিযোগ করেন, যখনই স্লোভাকিয়া স্বাধীন ও সার্বভৌম নীতি অনুসরণ করতে চায়, তখনই তারা নানামুখী চাপের মুখে পড়ে। তিনি বলেন, ‘যখন কেউ স্লোভাকিয়ার এই সার্বভৌম স্বাধীন আচরণ পছন্দ করে না, তখন তারা স্বয়ংক্রিয়ভাবে এই আচরণের পথে বাধা সৃষ্টির চেষ্টা করে।’

যুদ্ধ চালিয়ে যাওয়ার মাধ্যমে সংঘাতের সমাধান হবে না বলে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেন স্লোভাক প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘ইউক্রেন সংঘাতের কোনো সামরিক সমাধান নেই। এর কোনো সামরিক সমাধান নেই।’ তিনি সতর্ক করে বলেন, যদি সংঘাত অব্যাহত থাকে তবে ‘এর একমাত্র ফলাফল হবে লাখ লাখ মানুষের মৃত্যু এবং রুশ ফেডারেশনের অবস্থান আরও শক্তিশালী হওয়া।’

মস্কোর ওপর নিষেধাজ্ঞার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে ফিকো বলেন, ‘নিষেধাজ্ঞার ২০তম প্যাকেজ প্রস্তুত হচ্ছে। রুশ সেনাবাহিনীর অগ্রগতি থামাতে আমাদের আর কতগুলো প্যাকেজ প্রয়োজন?’

তিনি আরও বলেন, ইউরোপীয় দেশগুলোর উচিত কূটনীতিকে অগ্রাধিকার দেওয়া। তার মতে, ‘আমাদের উচিত ছিল ২০টি শান্তি উদ্যোগ নিয়ে এগিয়ে আসা।’

জ্বালানি বিরোধ প্রসঙ্গে তিনি জানান, গ্যাস পরিবহনে পরিবর্তনের কারণে স্লোভাকিয়া বিপুল রাজস্ব হারিয়েছে। তিনি কিয়েভের বিরুদ্ধে সরবরাহ ব্যবস্থাকে রাজনীতিকরণের অভিযোগ আনেন। তিনি বলেন, ‘শুধু ট্রানজিট বা পরিবহন ফি থেকেই আমরা বছরে ৫০ কোটি ইউরো আয় করতাম।’

তিনি আরও অভিযোগ করেন, ইউক্রেন থেকে হাঙ্গেরি ও স্লোভাকিয়ার দিকে গ্যাস ও তেলের সরবরাহ ‘রাজনৈতিক হাতিয়ার এবং স্লোভাকিয়া ও হাঙ্গেরির ওপর রাজনৈতিক চাপ প্রয়োগের মাধ্যমে পরিণত হয়েছে।’

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অর্থনৈতিক দিকনির্দেশনার সমালোচনা করে তিনি বলেন, ‘ইইউ অর্থনৈতিকভাবে গভীর সংকটে রয়েছে।’ তিনি সতর্ক করে বলেন, ‘আমরা যদি স্বীকার না করি যে আমরা অর্থহীন, আদর্শিক ও জলবায়ুগত লক্ষ্য নির্ধারণ করেছি, তবে আমরা এই সংকট থেকে বের হতে পারব না।’

সমালোচনা সত্ত্বেও তিনি জানান, শর্ত পূরণ করলে ইউক্রেনের ইইউতে যোগদানের আকাঙ্ক্ষাকে স্লোভাকিয়া সমর্থন করে। তিনি বলেন, ‘আমরা বলি যে ইউক্রেন ইইউতে যোগ দিতে পারে, তবে তাদের সব প্রয়োজনীয় মানদণ্ড পূরণ করতে হবে।’ তবে তিনি উল্লেখ করেন, পশ্চিম বলকান অঞ্চলের প্রার্থীরা ‘ইউক্রেনের চেয়ে ১০০ গুণ বেশি প্রস্তুত ছিল।’

মস্কোর সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে ফিকো প্রতিপক্ষের সঙ্গে যোগাযোগের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, ‘রুশ ফেডারেশনের সঙ্গে আমাদের আলোচনা চালাতে হবে। আমাদের সংলাপ চালাতে হবে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আমাদের আলোচনা করতে হবে।’

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.