আপনি পড়ছেন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অবশেষে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে। দলটির দাবি অনুযায়ী স্বাক্ষরের মন্তব্য বা কমেন্ট সেকশন থেকে ‘নোট অব ডিসেন্ট’ বাদ রেখেই তারা এই দলিলে সই করেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে এই স্বাক্ষর প্রক্রিয়া সম্পন্ন হয়। এনসিপির পক্ষে দলটির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন সনদে স্বাক্ষর করেন।

‘নোট অব ডিসেন্ট’ বাদ রেখে জুলাই সনদে সই করল এনসিপি
নাহিদ ইসলাম

স্বাক্ষরদান অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, ‘এনসিপি এই সনদে স্বাক্ষর করবে বলেই জাতির বিশ্বাস ছিল, আজ সেই বিশ্বাস পূর্ণতা পেল, জুলাই জাতীয় সনদ পূর্ণতা পেল। এনসিপিকে ধন্যবাদ এই মহতি কাজে অংশগ্রহণের জন্য।’ প্রফেসর ইউনূস আরও উল্লেখ করেন, নতুন বাংলাদেশকে মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে এই দলিল যাতে প্রতিটি পদক্ষেপে ভূমিকা রাখে, সে বিষয়ে সব সময় সচেতন থাকতে হবে। পরদিন নতুন সংসদের সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে জানিয়ে তিনি সামনের দিনগুলোর জন্য সবার শুভকামনা জানান।

স্বাক্ষর শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সাংবাদিকদের জানান, জুলাই সনদে থাকা ‘নোট অব ডিসেন্ট’ কোনো সিদ্ধান্তের অংশ হতে পারে না বলে তারা মনে করেন। তাই স্বাক্ষরের সময় মন্তব্যের ঘর থেকে এটি বাদ দিয়েই তারা সই করেছেন। তিনি বলেন, ‘গণভোটে জনগণ সংস্কার ও ন্যায়ের পক্ষে রায় দিয়েছে। এই রায়ের পূর্ণাঙ্গ বাস্তবায়নের শর্তেই আমাদের এই স্বাক্ষর।’ তিনি আরও উল্লেখ করেন, জুলাই সনদে সবার শেষে স্বাক্ষর করলেও এর বাস্তবায়নে তারা সর্বোচ্চ তৎপর ছিলেন।

নাহিদ ইসলাম জানান, তাদের দল থেকে নির্বাচিত সংসদ সদস্যরা আগামীকাল শপথ গ্রহণ করবেন। তারা একই সঙ্গে দুটি শপথ নিতে যাচ্ছেন—একটি সংসদের এবং অন্যটি জুলাই সনদের। জনগণের ম্যান্ডেট অনুযায়ী সংস্কার পরিষদ গঠনের মাধ্যমে সনদের আকাঙ্ক্ষা বাস্তবায়নই এখন তাদের মূল লক্ষ্য। তিনি ব্যাখ্যা করেন, সনদের আইনি ভিত্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা আগে স্বাক্ষর করেননি। পরবর্তীতে তাদের দাবির পরিপ্রেক্ষিতে জুলাই জাতীয় সনদ আদেশ জারি হয়, যার ভিত্তিতে নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি প্রফেসর আলী রীয়াজ, কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন। এছাড়া এনসিপির প্রতিনিধিদলে মনিরা শারমিন, সারওয়ার তুষার, জাভেদ রাসিন ও জহিরুল ইসলাম মুসা উপস্থিত ছিলেন। অন্তর্বর্তী সরকারের শেষ দিনে সরকারের আমন্ত্রণে তারা যমুনায় এসে এই ঐক্যমতের দলিলে স্বাক্ষর সম্পন্ন করেন।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.