ডিজিটাল ব্যাংকের লাইসেন্স অনুমোদন প্রক্রিয়া শেষ মুহূর্তে স্থগিত
বাংলাদেশ ব্যাংকের পর্ষদ সভায় ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার বিষয়টি শেষ পর্যন্ত আটকে গেছে। কর্মকর্তাদের তীব্র প্রতিবাদ ও তোপের মুখে এই উদ্যোগ আপাতত স্থগিত রাখা হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত জরুরি সভায় এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি।

গভর্নর আহসান এইচ মনসুরের সভাপতিত্বে দুপুরে এই পর্ষদ সভা অনুষ্ঠিত হয়। কথা ছিল ডিজিটাল ব্যাংকের অনুমোদনের প্রস্তাবটি সেখানে তোলা হবে। তবে শেষ মুহূর্তে সভার কার্যসূচিতে পরিবর্তন আনা হয় এবং কোনো লাইসেন্স অনুমোদন করা হয়নি। সভায় উপস্থিত কয়েকজন পরিচালক জরুরি ভিত্তিতে সভা আহ্বান করা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।
কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, আবেদনকারী প্রতিষ্ঠানগুলোর নম্বরের অগ্রগতি প্রতিবেদন সভায় উপস্থাপন করা হয়েছে। তবে কোনো সিদ্ধান্ত হয়নি। প্রসঙ্গত, ডিজিটাল ব্যাংক খোলার জন্য মোট ১৩টি প্রতিষ্ঠান আবেদন করেছে। এর মধ্যে রয়েছে উপকারী ডিজিটাল ব্যাংক, বিকাশ ডিজিটাল ব্যাংক, মুনাফা ইসলামী ডিজিটাল ব্যাংক, জাপান বাংলা ডিজিটাল ব্যাংক, মৈত্রী ডিজিটাল ব্যাংক, নোভা ডিজিটাল ব্যাংক, অ্যাপ ব্যাংক, বুস্ট, ৩৬ ডিজিটাল ব্যাংক পিএলসি, আমার ডিজিটাল ব্যাংক, ডিজিটাল ব্যাংকিং অব ভুটান ও ব্রিটিশ বাংলা ডিজিটাল ব্যাংক পিএলসি।
এর আগে সকালে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। সেখানে নেতারা অভিযোগ করেন, নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ ও সরকার গঠনের প্রক্রিয়া যখন চলছে, ঠিক সেই মুহূর্তে তড়িঘড়ি করে এই লাইসেন্স দেওয়ার চেষ্টা চলছে। তাদের মতে, একটি বিশেষ গোষ্ঠীকে সুবিধা দিতেই মাত্র একদিনের নোটিশে এই জরুরি সভা আহ্বান করা হয়েছিল।
সংবাদ সম্মেলনে অভিযোগ তোলা হয় যে, বর্তমান গভর্নর অতীতে ওই বিশেষ গোষ্ঠীর মালিকানাধীন একটি ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া বোর্ডের অনুমোদন ছাড়াই বহিরাগত ব্যক্তিকে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেওয়ার সুযোগ এবং কার্ড ইস্যু করার মতো নজিরবিহীন ঘটনা ঘটেছে বলেও তারা দাবি করেন। তাদের মতে, অন্তর্বর্তী সময়ে এমন বড় সিদ্ধান্ত ব্যাংকিং খাতে একচেটিয়া বাজার তৈরির ঝুঁকি বাড়াতে পারে।
কাউন্সিলের দেওয়া তথ্যমতে, দেশে বর্তমানে ৬১টি তফসিলি ব্যাংক ও বহু আর্থিক প্রতিষ্ঠান কার্যক্রম পরিচালনা করছে। ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত খেলাপি ঋণের হার ৩৬ শতাংশ ছাড়িয়ে গেছে বলে দাবি করা হয়। অনেক ব্যাংক যেখানে আমানতকারীদের টাকা ফেরত দিতে হিমশিম খাচ্ছে, সেখানে নতুন করে ডিজিটাল ব্যাংকের অনুমোদন দেওয়া কতটা যৌক্তিক, তা নিয়ে প্রশ্ন তোলেন কর্মকর্তারা।
এদিকে সকালের সংবাদ সম্মেলনের জেরে বিকেলেই নড়েচড়ে বসে কেন্দ্রীয় ব্যাংক প্রশাসন। এক অফিস আদেশের মাধ্যমে জানানো হয়, কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া কোনো কর্মকর্তা বা কর্মচারী সংবাদ সম্মেলন, ঘরোয়া বৈঠক বা ব্যক্তিগতভাবে ব্যাংক সংক্রান্ত ও নীতিনির্ধারণী বিষয়ে কোনো বক্তব্য দিতে পারবেন না।
সকালে অনুষ্ঠিত ওই প্রতিবাদী সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন কাউন্সিলের সভাপতি এ কে এম মাসুম বিল্লাহ। এ সময় সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা শ্রাবণসহ কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা পেশাদারিত্ব ও স্বচ্ছতা বজায় রাখার স্বার্থে তড়িঘড়ি করে কোনো সিদ্ধান্ত না নেওয়ার দাবি জানান।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.