ভিসামুক্ত সুবিধায় চীন-কানাডা সম্পর্কে নতুন মোড়
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানিয়েছেন যে বেইজিং কানাডিয়ান নাগরিকদের জন্য ভিসা-মুক্ত ভ্রমণের ঘোষণা দেওয়ার পর চীনের সঙ্গে তাদের সম্পর্ক ‘নবায়ন’ হচ্ছে। দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন অধ্যায়ের অন্যতম ফলাফল হিসেবে তিনি এই পদক্ষেপকে অভিহিত করেছেন।

সোমবার মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কার্নি লেখেন, ‘আমরা চীনের সঙ্গে কানাডার সম্পর্ক নবায়ন করছি। আমাদের নতুন কৌশলগত অংশীদারিত্বের অংশ হিসেবে চীন কানাডিয়ানদের জন্য ভিসা-মুক্ত ভ্রমণের সুবিধা দিচ্ছে।’ তিনি এই নীতিকে সম্পর্কের উন্নতির একটি দৃশ্যমান লক্ষণ হিসেবে বর্ণনা করেন।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় গত রোববার জানিয়েছে, ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি থেকে কানাডা এবং যুক্তরাজ্যের সাধারণ পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই দেশটিতে প্রবেশের অনুমতি পাবেন। এই নীতির আওতায় ব্যবসা, পর্যটন, পারিবারিক সাক্ষাৎ, বিনিময় কার্যক্রম এবং ট্রানজিটের জন্য ৩০ দিন পর্যন্ত অবস্থান করা যাবে।
মন্ত্রণালয় আরও জানায়, ‘সীমান্ত পারাপার আরও সহজ করতে চীন ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি থেকে কানাডা এবং যুক্তরাজ্যের সাধারণ পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি নীতি সম্প্রসারিত করার সিদ্ধান্ত নিয়েছে।’ এই ব্যবস্থা ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে বলে জানানো হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতি অনুযায়ী, জানুয়ারিতে কার্নির বেইজিং সফরের পর এই সিদ্ধান্ত এল। ওই সফরে তিনি প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন এবং ‘চীনে ভ্রমণকারী কানাডিয়ানদের জন্য ভিসা-মুক্ত প্রবেশাধিকার চালুর প্রতিশ্রুতির’ প্রশংসা করেন। পৃথক সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও মানুষের সঙ্গে মানুষের বিনিময়ের বিষয়ে সমঝোতায় পৌঁছেছিলেন।
কানাডার পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দ এক্সে বলেন, এই পরিবর্তন ‘ভ্রমণকে সহজ করছে, ব্যবসায়িক বিনিময়কে সমর্থন করছে এবং আমাদের দুই দেশের মানুষের মধ্যে সম্পর্ক জোরদার করছে।’
দীর্ঘদিনের কূটনৈতিক উত্তেজনার পর ভিসা অব্যাহতির এই সিদ্ধান্ত সম্পর্কের মোড় ঘোরানোর ইঙ্গিত দেয়। এর আগে বেইজিং কানাডিয়ানদের জন্য ভিসা আবশ্যিক রেখেছিল এবং কানাডায় চীনা পর্যটক দলের ভ্রমণে বিধিনিষেধ আরোপ করেছিল। আগে অধিকাংশ কানাডিয়ান ভ্রমণকারীকে দীর্ঘ আবেদন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হতো এবং চীনে প্রবেশের জন্য প্রায় ১৪০ ডলার ফি দিতে হতো।
এই নতুন সম্পর্কের সঙ্গে বৃহত্তর অর্থনৈতিক সমঝোতাও জড়িত। এর মধ্যে একটি চুক্তির আওতায় কানাডায় হাজার হাজার চীনা বৈদ্যুতিক যানবাহন প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। বিনিময়ে ক্যানোলা বীজের মতো কানাডিয়ান কৃষি পণ্যের ওপর শুল্ক ছাড় দেওয়া হয়েছে।
কোভিড-১৯ মহামারির পর পর্যটন ও আন্তর্জাতিক ভ্রমণ পুনরুদ্ধারের প্রচেষ্টার অংশ হিসেবে সাম্প্রতিক বছরগুলোতে চীন বেশ কয়েকটি পশ্চিমা দেশের জন্য ভিসা-মুক্ত প্রবেশাধিকার সম্প্রসারিত করেছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.