আপনি পড়ছেন

গাজায় বর্তমান গতিতে ধ্বংসস্তূপ সরানোর কাজ চলতে থাকলে তা শেষ হতে সাত বছর সময় লাগবে। সেখানকার ৯০ শতাংশ বাসিন্দা অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতির মধ্যে বসবাস করছে বলে জানিয়েছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)।

জাতিসংঘ: গাজার ধ্বংসস্তূপ সরাতেই লাগবে ৭ বছর
গাজার সাম্প্রতিক ছবি

সম্প্রতি গাজা উপত্যকা সফরের পর জেরুজালেম থেকে এক ভার্চুয়াল ব্রিফিংয়ে মঙ্গলবার এসব তথ্য জানান ইউএনডিপি প্রধান আলেকজান্ডার ডি ক্রু। তিনি সেখানকার মানবিক পরিস্থিতিকে তার উন্নয়ন কাজের অভিজ্ঞতায় দেখা ‘সবচেয়ে খারাপ’ হিসেবে বর্ণনা করেছেন।

আলেকজান্ডার ডি ক্রু বলেন, ‘আমি এযাবৎ যত পরিস্থিতি দেখেছি তার মধ্যে এটিই সবচেয়ে জঘন্য ও বেদনাদায়ক।’ তিনি আরও জানান, গাজার ৯০ শতাংশ মানুষ আজ ধ্বংসস্তূপের মাঝেই বসবাস করছে, যা অত্যন্ত বিপজ্জনক।

সংস্থার পুনরুদ্ধার কার্যক্রম তিনটি প্রধান ক্ষেত্রের ওপর গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, প্রথমটি হলো ধ্বংসাবশেষ ও কঠিন বর্জ্য অপসারণ। এ বিষয়ে তিনি বলেন, ‘আমরা মোট ধ্বংসস্তূপের মাত্র ০.৫ শতাংশ সরাতে পেরেছি। বর্তমান গতিতে সব ধ্বংসস্তূপ সরাতে আমাদের সাত বছর সময় লাগবে।’ তিনি ধ্বংসাবশেষ অপসারণ ও পুনর্ব্যবহারের গতি বাড়াতে আরও কর্তৃত্ব ও সক্ষমতার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

দ্বিতীয় অগ্রাধিকার হিসেবে অস্থায়ী বাসস্থানের কথা উল্লেখ করেন তিনি। তার মতে, জনসংখ্যার ৯০ শতাংশ মানুষ এমন জায়গায় বাস করছে যাকে তাঁবুও বলা যায় না। এগুলো খুবই প্রাথমিক পর্যায়ের তাঁবু।

ইউএনডিপি ৫০০টি পুনরুদ্ধার আবাসন ইউনিট তৈরি করেছে এবং ৪,০০০টি প্রস্তুত রয়েছে। তবে বর্তমান সরবরাহের তুলনায় প্রয়োজন অনেক বেশি। তিনি বলেন, ‘মানুষকে এখনকার চেয়ে কিছুটা ভালো জীবন দিতে ২ থেকে ৩ লাখ ইউনিট প্রয়োজন। এটি তাদের প্রাপ্য জীবন নয়, তবে বর্তমান পরিস্থিতির চেয়ে কিছুটা ভালো।’

তৃতীয় ক্ষেত্রটি হলো গাজার বেসরকারি খাত পুনরায় চালু করা, যা বর্তমানে স্থবির হয়ে আছে। পুনরুদ্ধার কর্মসূচির মধ্যে সীমিত বিনিয়োগ এবং কাজের বিনিময়ে নগদ অর্থ প্রদান অন্তর্ভুক্ত রয়েছে।

সহায়তার পরিধি বাড়াতে ইসরায়েলি কর্তৃপক্ষের কাছে ইউএনডিপির ‘একটি বড় চাওয়া’ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সেটি হলো উপকরণ, আবাসন ইউনিট এবং বেসরকারি ব্যবসার সহায়তার জন্য আরও বেশি প্রবেশাধিকার নিশ্চিত করা। ইসরায়েলের কথিত নিরাপত্তা উদ্বেগ যেন ইউএনডিপি ও অন্যান্য আন্তর্জাতিক এনজিওর প্রবেশাধিকারে বাধা হয়ে না দাঁড়ায়, সে বিষয়েও তিনি জোর দেন।

গত ১০ অক্টোবর থেকে গাজায় মার্কিন-সমর্থিত যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের দুই বছরের এই হামলায় ৭২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। আহত হয়েছেন ১ লাখ ৭১ হাজারের বেশি মানুষ।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চুক্তি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনী গোলাবর্ষণ ও গুলিবর্ষণের মাধ্যমে শত শত লঙ্ঘন ঘটিয়েছে। এতে ৬০৩ জন ফিলিস্তিনি নিহত এবং ১,৬১৮ জন আহত হয়েছেন।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.