আপনি পড়ছেন

অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব থেকে নির্বাচনে বিজয়ী বিএনপি সরকারের মন্ত্রিসভায় যোগ দেওয়া নিয়ে স্বার্থের সংঘাত তৈরি হয়েছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুল রহমান বলেছেন, ‘আমি তো জোর করে যাইনি। একেকজনের একেকজন সম্পর্কে একটা প্রাথমিক ধারণা থাকতে পারে, সেটা পরিবর্তনও হয়।’

মন্ত্রিসভায় যোগ দেওয়া নিয়ে খলিলুল রহমান: ‘আমি তো জোর করে যাইনি’
ড. খলিলুল রহমান

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। এর আগে বাংলাদেশ সফররত নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুল রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা খলিলুল রহমান বলেন, বাংলাদেশ আবার সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়কার পররাষ্ট্রনীতির ধারায় ফিরছে।

তিনি বলেন, আমরা পররাষ্ট্র কর্মকাণ্ডে আমাদের জাতীয় স্বার্থ পই পই করে বুঝে নেবো।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যেভাবে প্রত্যাবাসন প্রক্রিয়ায় কাজ চলছিল, নতুন সরকারেও সেই উদ্যোগ কমবে না, বরং আরও জোরদার করা হবে।

খলিলুল রহমান বলেন, আমরা সকল দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাই, তবে সেটি হবে আমাদের জাতীয় স্বার্থ বজায় রেখে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ অভিযোগকারীদের উদ্দেশে পররাষ্ট্রমন্ত্রী বলেন, পুনরায় ভোট গণনার সুযোগ রয়েছে।

তিনি বলেন, অনেকে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কথা বলছেন। তার মানে গণনা ঠিক হয়নি তাই তো? গুনে নেন আরেকবার, গুণতে তো সমস্যা নেই।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.