আপনি পড়ছেন

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বিত হামলার সম্ভাবনা প্রবল হওয়ায় ইসরায়েল তাদের বাহিনীকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রেখেছে এবং সামরিক প্রস্তুতি জোরদার করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক দুটি ইসরায়েলি সূত্রের বরাত দিয়ে বুধবার সিএনএন অ্যারাবিক এ তথ্য জানিয়েছে।

ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার ইঙ্গিত, সর্বোচ্চ সতর্কতায় ইসরায়েল
ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পতাকা

একটি সামরিক সূত্র জানিয়েছে, তেল আবিব সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা প্রক্রিয়ার কার্যকারিতা নিয়ে ক্রমশ সন্দিহান হয়ে উঠেছে এবং আক্রমণাত্মক ও রক্ষণাত্মক উভয় ধরনের পরিকল্পনাই এগিয়ে নিচ্ছে। সূত্রগুলো আরও জানায়, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশটির প্রস্তুতি এবং মিত্রদের সঙ্গে সমন্বয়ের বিষয়টি মূল্যায়ন করতে চলতি সপ্তাহে একাধিক রুদ্ধদ্বার নিরাপত্তা বৈঠক করেছেন।

একটি সূত্র অনুসারে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি সবুজ সংকেত দেন, তবে সম্ভাব্য হামলাটি গত জুনের ১২ দিনের যুদ্ধের সময়ের হামলাকেও ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। এতে ওয়াশিংটন ও তেল আবিব উভয়ের সমন্বিত অভিযান অন্তর্ভুক্ত থাকবে।

এর আগে এক্সিওসের একটি প্রতিবেদনে বিষয়টির সঙ্গে পরিচিত সূত্রের বরাত দিয়ে বলা হয়েছিল, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য যুক্তরাষ্ট্র-ইসরায়েল সামরিক অভিযানটি ব্যাপক এবং কয়েক সপ্তাহ ধরে চলতে পারে। এটি এতটাই বিস্তৃত হতে পারে যা ইরানি সরকারের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। ইসরায়েল তাৎক্ষণিক পদক্ষেপের জন্য প্রস্তুত থাকলেও মার্কিন সূত্রগুলো এক্সিওসকে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর হয়তো আরও প্রস্তুতির প্রয়োজন হতে পারে।

এমন এক সময়ে এসব খবর আসছে যখন ওয়াশিংটন এই অঞ্চলে ইউএসএস আব্রাহাম লিংকন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ মোতায়েন করেছে। পাশাপাশি ইউএসএস জেরাল্ড আর ফোর্ড বিমানবাহী রণতরীও পথে রয়েছে এবং অতিরিক্ত যুদ্ধবিমান পাঠানো হয়েছে।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স মঙ্গলবার জেনেভা আলোচনাকে ‘কিছুটা’ ফলপ্রসূ হিসেবে বর্ণনা করেছেন। তবে তিনি উল্লেখ করেন, ইরান এখনো প্রেসিডেন্ট ট্রাম্পের ‘রেড লাইন’ বা সীমারেখা মানতে ইচ্ছুক নয়। অন্যদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আলোচনার পরিবেশকে ‘অপেক্ষাকৃত গঠনমূলক’ বলে অভিহিত করেছেন।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.