নাহিদ: গণভোট বাতিল হলে এই নির্বাচনও প্রশ্নবিদ্ধ হবে
- Details
- by ২৪ ডেস্ক
গণভোট বাতিল হলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনও প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকার বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, যদি গণভোট বাতিল হয়ে যায়, তাহলে এই নির্বাচনও প্রশ্নবিদ্ধ হবে। কারণ কোন সংবিধান অনুযায়ী এই নির্বাচন হয়েছে সে প্রশ্ন উঠবে।
তিনি দ্রুত সময়ের মধ্যে জাতীয় সংসদ কার্যকর করার আহ্বান জানিয়ে বলেন, সংসদের অধিবেশন আহ্বানের পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ গ্রহণ জরুরি।
তার ভাষ্য, অধিবেশন ডাকা হোক, তার আগে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়া দরকার।
নির্বাচন প্রসঙ্গে নাহিদ ইসলাম অভিযোগ করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ সুষ্ঠু হলেও ফলাফলে কারচুপির অভিযোগ রয়েছে।
তবে তিনি বলেন, গণতন্ত্র ও দেশের স্থিতিশীলতার স্বার্থে তারা ফলাফল মেনে নিয়ে সামনে এগোতে চান।
এ সময় তিনি ক্ষমতাসীন বিএনপির বিরুদ্ধে জনগণের সঙ্গে প্রতারণার অভিযোগ তোলেন। নাহিদ ইসলামের ভাষ্য, জাতীয় সংসদ ও সংবিধান সংস্কার পরিষদকে কার্যকর করতে আমরা শপথ গ্রহণ করেছি। কিন্তু শপথ গ্রহণের প্রথম দিন সরকারি দল সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নিয়ে সংস্কারের পক্ষের জনগণের সঙ্গে প্রতারণা করেছে।
তার মন্তব্য, গণতান্ত্রিক সংস্কার প্রক্রিয়া কার্যকর করতে হলে সরকারকে দ্রুত সংসদ ও সংস্কার পরিষদকে সক্রিয় করতে হবে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.