গাজায় ৮ হাজার সেনা পাঠানোর প্রতিশ্রুতি ইন্দোনেশিয়ার
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো গাজায় ‘আন্তর্জাতিক স্থিতিশীলতা রক্ষা বাহিনী’র জন্য ৮ হাজার বা তার বেশি সেনা পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছেন। ওয়াশিংটনে অনুষ্ঠিত ‘বোর্ড অব পিস’-এর উদ্বোধনী বৈঠকে তিনি এ ঘোষণা দেন।

বৃহস্পতিবার অনুষ্ঠিত এই বৈঠকে তিনি বলেন, ‘নানা বাধা ও প্রতিকূলতা থাকলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে প্রকৃত শান্তি অর্জনের বিষয়ে আমরা অত্যন্ত আশাবাদী।’ সমস্যা থাকলেও তারা শেষ পর্যন্ত বিজয়ী হবেন বলে তিনি মন্তব্য করেন।
প্রাবোও আরও বলেন, ‘আমরা ফিলিস্তিনে শান্তির স্বপ্ন, ফিলিস্তিন সমস্যার একটি স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধান এবং গাজায় শান্তি অর্জন করব।’ যুদ্ধবিরতির অর্জনগুলোকে ‘বাস্তব’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা উল্লেখযোগ্য সংখ্যক সেনা, প্রয়োজনে ৮ হাজার বা তার বেশি সেনা পাঠানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি। এই শান্তি প্রক্রিয়া কার্যকর করতে আন্তর্জাতিক স্থিতিশীলতা রক্ষা বাহিনীতে সক্রিয়ভাবে অংশ নিতে আমরা সেনা দিতে প্রস্তুত।’
অন্যদিকে অনুষ্ঠানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠায় সহযোগিতার আহ্বান জানান। তিনি প্রাসঙ্গিক প্রস্তাবনা অনুযায়ী একটি স্বাধীন, সার্বভৌম ও অখণ্ড ফিলিস্তিন রাষ্ট্র গঠনের ওপর জোর দেন।
শাহবাজ শরিফ বলেন, ‘ফিলিস্তিনের জনগণ দীর্ঘ দিন ধরে অবৈধ দখলদারিত্ব ও অবর্ণনীয় ভোগান্তি সহ্য করছে। দীর্ঘস্থায়ী শান্তি অর্জনের জন্য পুনর্গঠন প্রচেষ্টার আগেই প্রাণ রক্ষায় যুদ্ধবিরতি লঙ্ঘন অবশ্যই বন্ধ করতে হবে।’ তিনি আরও উল্লেখ করেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবনা অনুযায়ী ফিলিস্তিনিদের তাদের জমি ও ভবিষ্যতের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ থাকতে হবে।
বক্তব্যে পাকিস্তানি প্রধানমন্ত্রী ট্রাম্পকে ‘দক্ষিণ এশিয়ার প্রকৃত ত্রাণকর্তা’ হিসেবে অভিহিত করেন। প্রসঙ্গত, গত ১০ মে ভারত ও পাকিস্তানের মধ্যে চার দিনের পাল্টাপাল্টি হামলার পর ট্রাম্প একটি যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিলেন।
শাহবাজ শরিফ ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন, ‘ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি অর্জনে আপনার সময়োপযোগী ও অত্যন্ত কার্যকর হস্তক্ষেপ সম্ভবত কোটি কোটি মানুষের প্রাণহানি রোধ করেছে।’
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.