বিদ্যুৎমন্ত্রী: বকেয়া পরিশোধ ও জ্বালানি আমদানি আমার জন্য অগ্নিপরীক্ষা
- Details
- by ২৪ ডেস্ক
জ্বালানি আমদানির বর্তমান প্রয়োজনীয়তা এবং বিগত দিনের বিশাল অংকের বকেয়া পরিশোধের বিষয়টিকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি এই পরিস্থিতিকে নিজের জন্য ‘অগ্নিপরীক্ষা’ হিসেবে অভিহিত করেছেন। মন্ত্রীর মতে, তিনি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন যেন এই কঠিন অবস্থা সামাল দিয়ে সাধারণ মানুষকে কাঙ্ক্ষিত সুফল দেওয়া যায়।

বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো নিজের এলাকায় সফরে গিয়ে এসব কথা বলেন তিনি। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরের দিকে সিরাজগঞ্জে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বিদ্যুৎ খাতের বর্তমান পরিস্থিতি তুলে ধরেন। দায়িত্ব পালন করা বেশ কঠিন উল্লেখ করে তিনি বলেন, ‘বিগত সময়ে যে পরিমাণ বকেয়া রেখে যাওয়া হয়েছে এবং বর্তমানে যে পরিমাণ জ্বালানি আমদানি করতে হবে— সব মিলিয়ে এটি আমার জন্য একটি বড় অগ্নিপরীক্ষা।’
আসন্ন সেচ মৌসুম ও গ্রীষ্মকাল নিয়ে সরকারের পরিকল্পনার কথাও জানান ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি উল্লেখ করেন, রমজান মাস শেষ হওয়ার পরপরই গরমের তীব্রতা বাড়বে এবং একই সঙ্গে কৃষি ও সেচ মৌসুম শুরু হবে। তখন যেন জনজীবনে বা কৃষি উৎপাদনে বিদ্যুতের কোনো ঘাটতি না হয়, সে জন্য বিদ্যমান সক্ষমতা দিয়েই সরকার প্রাণপণ চেষ্টা চালিয়ে যাবে।
চলমান পবিত্র রমজান মাসে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী। তিনি বলেন, ‘আমরা চেষ্টা করছি পবিত্র রমজানের সময় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে। তবে এটি একটি কারিগরি বিষয়, মাঝেমধ্যে ছোটখাটো ত্রুটি বা ফল্ট হতে পারে। তবে অধিকাংশ সময় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকবে বলে আমরা আশা করছি।’
এর আগে মন্ত্রী সিরাজগঞ্জে পৌঁছালে জেলা পুলিশের পক্ষ থেকে তাকে ‘গার্ড অব অনার’ দেওয়া হয়। এ সময় স্থানীয় প্রশাসন ও দলীয় নেতারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমানসহ আরও অনেকে। মন্ত্রীর আগমন উপলক্ষে সেখানে বিপুল সংখ্যক সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.