আপনি পড়ছেন

বিএনপি নেতাকর্মীদের বাধার মুখে শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পারেননি ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। শুক্রবার রাতে একুশের প্রথম প্রহরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ পরিস্থিতির সৃষ্টি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে রাতেই ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন রুমিনের সমর্থকেরা।

শহীদ মিনারে বাধার মুখে রুমিন ফারহানা, ফিরে গেলেন ফুল না দিয়ে
রুমিন ফারহানা

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনার প্রাঙ্গণে রাত ১১টা ৫০ মিনিটে উপস্থিত হন রুমিন ফারহানা। তার সঙ্গে কয়েকশ সমর্থক ছিলেন। সমর্থকদের কয়েকজন এ সময় তাকে শুভেচ্ছা জানিয়ে স্লোগান দেন। রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে ফুল দেওয়ার জন্য অপেক্ষা করছিলেন রুমিন ফারহানা। এ সময় বিএনপির কিছু নেতাকর্মীকে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে দেখা যায়। ১২টা ১ মিনিট বাজার সঙ্গে সঙ্গে শহীদ মিনারে ফুল দিতে যান তিনি। একই সময়ে ফুল দিতে সেখানে আসেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির বর্তমান সদস্য আনোয়ার হোসেন।

এ সময় উভয় পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং শহীদ মিনারের আশপাশে হট্টগোল সৃষ্টি হয়। শহীদ মিনারে দেওয়া ফুল ছিঁড়ে ফেলা হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ফুল না দিয়েই এলাকা ত্যাগ করতে বাধ্য হন রুমিন।

প্রতিবাদে রাত সাড়ে ১২টার দিকে রুমিন ফারহানার সমর্থকরা ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর এলাকায় অবরোধ করেন। লাঠিসোঁটা হাতে টায়ারে আগুন জ্বালিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেন তারা। এ সময় তারা আনোয়ার হোসেনের বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকেন। সরাইল থানা ও খাঁটিহাতা হাইওয়ে থানার পুলিশ রাত দেড়টার দিকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধকারীরা সরে দাঁড়ান। তবে মহাসড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

ঘটনার বিষয়ে রুমিন ফারহানা রুমিন ফারহানা বলেন, ওয়ারেন্ট অব প্রিসিডেন্স অনুযায়ী নির্বাচিত সংসদ সদস্য হিসেবে ১২টা ১ মিনিটে আমারই সবার আগে ফুল দে ওয়ার কথা ছিল। কিন্তু বিএনপির কিছু নেতাকর্মী আমার ও আমার সমর্থকদের ওপর রীতিমতো হামলা চালায়। আমাকে একপাশে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো অবস্থা তৈরি করা হয়। আমার একজন কর্মীকে রক্তাক্ত করা হয়েছে।

এ ঘটনাকে পুরোপুরি পূর্বপরিকল্পিত এবং ভয়ংকর হিংস্রতা হিসেবে অভিহিত করেন তিনি। তার দাবি, নির্বাচনে পরাজিত হওয়ার কষ্ট থেকে এবং কোটি কোটি টাকার লেনদেনে ব্যর্থ হয়ে এই তাণ্ডব চালানো হয়েছে। রুমিন ফারহানা বলেন, বিএনপি যদি লোকাল লেভেলে তার নেতাকর্মীদের কন্ট্রোল না করে, তবে এর পরিণতি ভয়াবহ হবে। সরকার মাত্রই এসেছে। এখনই যদি দল ও সরকারের ভাবমূর্তি রক্ষায় উশৃঙ্খলদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে এটি দলের জন্য ভীষণ ক্ষতিকর হবে।

এই ঘটনাকে ‘সংঘবদ্ধ আক্রমণ’ উল্লেখ করে তিনি যথাযথ তদন্ত ও বিচার দাবি করেছেন। রুমিন হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার যদি এখানে কোনো রকম হস্তক্ষেপ করার চেষ্টা করে, তবে এর পরিণতি ভোগ করতে হবে।

সরাইল থানার ওসি মনজুর কাদের ভূঁইয়া জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে এবং প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুবকর সরকার গণমাধ্যমকে বলেন, আমরা যথাযথভাবে রাত ১২টা ১ মিনিটে রাষ্ট্রের পক্ষে উপজেলা প্রশাসন শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছি। সংসদ সদস্য রুমিন ফারহানা ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরাও শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ মিনারে আসেন। ফুল দেওয়া নিয়ে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটে থাকলে তদন্ত করে ব্যবস্থা নেবে পুলিশ।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.