আপনি পড়ছেন

মালয়েশিয়ার বোর্নিও দ্বীপের সাবাহ এলাকা হঠাৎ কেঁপে উঠেছে শক্তিশালী এক ভূকম্পনে। গভীর রাতে অনুভূত হওয়া এই কম্পনের মাত্রা রিখটার স্কেলে ৭ ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থাগুলো।

মালয়েশিয়ায় ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
প্রতীকী ছবি

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এর তথ্যমতে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.১। সোমবার (২৩ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত ১২টা ৫৭ মিনিটে এটি আঘাত হানে। সাবাহ অঙ্গরাজ্যের রাজধানী কোটা কিনাবলু থেকে উত্তর-পূর্বে ১০০ কিলোমিটারেরও (৬২ মাইল) কম দূরত্বে ছিল এর উৎপত্তিস্থল।

মালয়েশিয়ার আবহাওয়া অধিদপ্তর অবশ্য কম্পনের মাত্রা ৬.৮ বলে রেকর্ড করেছে। সংস্থাটির তথানুযায়ী, সাবাহ-এর পশ্চিম উপকূলীয় অঞ্চল ছাড়াও সারাওয়াক রাজ্যের বেশ কিছু এলাকায় কম্পন অনুভূত হয়েছে। তবে ভূপৃষ্ঠ থেকে ৬১৯.৮ কিলোমিটার গভীরে এই কম্পন সৃষ্টি হওয়ায় বড় কোনো বিপদের আশঙ্কা কম।

সাধারণত গভীরতা বেশি থাকলে ক্ষয়ক্ষতির পরিমাণ কমে আসে। ইউএসজিএস জানিয়েছে, এই কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের সম্ভাবনা নেই বললেই চলে। এছাড়া মার্কিন সুনামি সতর্কীকরণ কেন্দ্র নিশ্চিত করেছে যে, গভীর সমুদ্রতলে এই ঘটনা ঘটলেও সুনামির কোনো আশঙ্কা নেই, তাই কোনো সতর্কতা জারি করা হয়নি।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.