আপনি পড়ছেন

রাজধানীর মোহাম্মদপুরে ইব্রাহিম নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়ককে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়েছে।

মোহাম্মদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের ওপর হামলা
ইব্রাহিম

ইব্রাহিমের বন্ধুদের বরাত দিয়ে জানা গেছে, রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে তারাবির নামাজের পর ইব্রাহিম ও তার বন্ধুরা স্থানীয় একটি দোকানে চা খাচ্ছিলেন। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশায় চড়ে আসা ৩ থেকে ৪ দুর্বৃত্ত অতর্কিতে ইব্রাহিমকে লক্ষ্য করে হামলা চালায়। তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে তারা। হামলাকারীদের মুখ ঢাকা ছিল। উপস্থিত লোকজন ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় ইব্রাহিমকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থা গুরুতর হওয়ায় তাকে পঙ্গু হাসপাতাল স্থানান্তরের পরামর্শ দেন চিকিৎসকরা। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে। ইব্রাহিমের শরীরে একাধিক গভীর ক্ষত রয়েছে বলে জানা গেছে।

ইব্রাহিম বৈষম্যবিরোধী আন্দোলনের মোহাম্মদপুর থানার সমন্বয়ক ও জুলাই হত্যা মামলার সাক্ষী। পুলিশ বলছে, নির্বাচন পরবর্তী সময়ে একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার জন্য উঠেপড়ে লেগেছে। তবে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। প্রকৃত ঘটনা উদঘাটনে পুলিশ কাজ করছে।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেসবাহ উদ্দিন গণমাধ্যমকে জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। হামলাকারীরা বোরখা এবং মুখোশ পরা থাকায় তাদের তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারে কাজ শুরু করেছে পুলিশ।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.