নগদে বিদেশি বিনিয়োগের প্রস্তাব নিয়ে গভর্নরের দ্বারে ব্যারিস্টার আরমান
- Details
- by ২৪ ডেস্ক
ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এ বিদেশি বিনিয়োগ নিয়ে আসার প্রস্তাব এসেছে। এই প্রস্তাব নিয়ে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক করেছেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান।

এদিন দুপুরে কেন্দ্রীয় ব্যাংকে গভর্নর ড. আহসান এইচ মনসুরের সঙ্গে তার বৈঠকটি অনুষ্ঠিত হয়। ব্যারিস্টার আরমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সদস্য। তিনি যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া জামায়াত নেতা মীর কাসেম আলীর ছেলে।
পেশায় আইনজীবী মীর আহমাদ বিন কাসেম আরমান জানিয়েছেন, তিনি বিদেশি বিনিয়োগকারীদের স্থানীয় প্রতিনিধি হিসেবে প্রাথমিক আলোচনার জন্য এসেছেন। তবে তিনি কোন দেশের বা কোন নির্দিষ্ট প্রতিষ্ঠানের হয়ে কাজ করছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। তার ভাষ্যমতে, বিনিয়োগকারীরা সশরীরে দেশে আসার পরই মূল আলোচনা শুরু হবে।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর গণমাধ্যমকে স্পষ্ট করেছেন যে, কেবল ‘বিশ্বাসযোগ্য বিদেশি বিনিয়োগকারী’ থাকলেই বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে যেসব চিঠি ছড়িয়েছে, সেখানে কোনো গ্রহণযোগ্য বিনিয়োগকারীর নাম নেই এবং আনুষ্ঠানিকভাবে কোনো চিঠিও পাওয়া যায়নি। দেশীয় কেউ বিদেশি নাম ব্যবহার করে প্রস্তাব দিলে তা গ্রহণযোগ্য হবে না বলেও তিনি সতর্ক করেছেন।
গত বছরের ২৫ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে গভর্নর জানিয়েছিলেন, ডাক অধিদপ্তরের সক্ষমতা সীমিত হওয়ায় নগদকে বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হবে। সে সময় তিনি উল্লেখ করেছিলেন, প্রতিষ্ঠানটি পুনর্গঠনে বিকাশের মতো প্রযুক্তিগতভাবে শক্তিশালী ও ধাপে ধাপে বিনিয়োগে সক্ষম প্রতিষ্ঠানের প্রয়োজন।
২০১৯ সালের ২৬ মার্চ যাত্রা শুরু করা নগদ পরবর্তীতে ডিজিটাল ব্যাংকের লাইসেন্সও পেয়েছিল। তবে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ২০২৪ সালের ২১ আগস্ট কেন্দ্রীয় ব্যাংক নগদের পর্ষদ ভেঙে প্রশাসক নিয়োগ দেয়। যদিও পরবর্তীতে উচ্চ আদালতের রায়ে ওই সিদ্ধান্ত অবৈধ ঘোষিত হলে প্রতিষ্ঠানের দায়িত্ব পুনরায় ডাক অধিদপ্তরের কাছে ফিরে যায়।
এদিকে, নগদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের গুরুতর অভিযোগ রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শনে প্রতিষ্ঠানটিতে ১০১ কোটি টাকার বেশি ‘রিয়েল মানি’ এবং ৬৪৫ কোটি টাকার ‘ই-মানি’র ঘাটতি ধরা পড়ে। এসব অনিয়মের অভিযোগে গত ফেব্রুয়ারিতে সাবেক চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ কামাল ও সাবেক ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুকসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে বাংলাদেশ ব্যাংক।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.