দীর্ঘ ৩৯ মাস পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলার!
- Details
- by ২৪ ডেস্ক
প্রবাসীদের পাঠানো অর্থের প্রবাহ বাড়ার সুযোগ কাজে লাগিয়ে বাজার থেকে প্রচুর ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক। এর ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে। দীর্ঘ ৩৯ মাসের ব্যবধানে আবারও রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করেছে। মঙ্গলবার দিনশেষে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৫ দশমিক ০৫ বিলিয়ন ডলারে।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে পাওয়া তথ্যে দেখা যায়, চলতি অর্থবছরের শুরু থেকেই ডলার কেনার প্রবণতা অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত বাজার থেকে মোট ৫৪৭ কোটি ডলার কেনা হয়েছে। এর মধ্যে কেবল গত মঙ্গলবারই কেনা হয়েছে ৮ কোটি ৭০ লাখ ডলার। মূলত প্রবাস আয়ের উচ্চ প্রবাহের কারণেই রিজার্ভে এই সুবাতাস বইছে।
রেমিট্যান্স প্রবাহের সাম্প্রতিক চিত্র বেশ আশাব্যঞ্জক। বাংলাদেশ ব্যাংকের দেওয়া তথ্যমতে, চলতি মাসের ২৩ তারিখ পর্যন্ত প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৫৭ কোটি ডলার। গত অর্থবছরের ফেব্রুয়ারির তুলনায় এই প্রবৃদ্ধি প্রায় ২৪ শতাংশ। এছাড়া চলতি অর্থবছরে এখন পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ২০০ কোটি ডলার, যা আগের বছরের একই সময়ের চেয়ে প্রায় ২২ শতাংশ বেশি। উল্লেখ্য, গত অর্থবছরেও রেমিট্যান্স প্রবাহে প্রায় ২৭ শতাংশ প্রবৃদ্ধি ছিল।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ-এর নির্ধারিত বিপিএম৬ পদ্ধতি অনুযায়ী, বর্তমানে দেশের রিজার্ভ দাঁড়িয়েছে ৩০ দশমিক ৩০ বিলিয়ন ডলারে। ২০২৩ সালের জুন মাসে যখন এই পদ্ধতিতে হিসাব প্রকাশ শুরু হয়, তখন রিজার্ভ ছিল ২৪ দশমিক ৭৫ বিলিয়ন ডলার। আওয়ামী লীগ সরকারের পতনের সময় এই বিপিএম৬ পদ্ধতিতে রিজার্ভ কমে দাঁড়িয়েছিল ২০ দশমিক ৪৮ বিলিয়ন ডলারে।
এর আগে ২০২২ সালের নভেম্বরের প্রথম সপ্তাহে সর্বশেষ রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলারের উপরে ছিল। এরপর থেকে তা ধারাবাহিকভাবে কমতে থাকে। গত সরকারের পতনের সময় গ্রস রিজার্ভ নেমে এসেছিল ২৫ দশমিক ৯২ বিলিয়ন ডলারে। অথচ ২০২১ সালের আগস্টে প্রথমবারের মতো রিজার্ভ ৪৮ বিলিয়ন ডলারের রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল। পরবর্তী সময়ে অর্থপাচার ও নানামুখী অর্থনৈতিক চাপে তা কমতে শুরু করে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.