ইউক্রেনের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করল জি-৭
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের চার বছর উপলক্ষে কিয়েভের প্রতি নিজেদের ‘অবিচল সমর্থন’ পুনর্ব্যক্ত করেছেন জি-৭ জোটের নেতারা। মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে তারা ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতা, অস্তিত্ব রক্ষার অধিকার এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য ও মার্কিন যুক্তরাষ্ট্রের নেতারা এই বিবৃতিতে স্বাক্ষর করেন। এতে শান্তি প্রক্রিয়া শুরু করতে এবং সংশ্লিষ্ট পক্ষগুলোকে সরাসরি আলোচনায় বসাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচেষ্টার প্রতি সমর্থন জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, এই প্রক্রিয়ায় ইউরোপের একটি অগ্রণী ভূমিকা পালনের সুযোগ রয়েছে এবং অন্যান্য অংশীদাররাও এতে যোগ দিতে পারে।
জি-৭ নেতারা জোর দিয়ে বলেন, কেবল ইউক্রেন ও রাশিয়া সদিচ্ছার সাথে আলোচনার মাধ্যমেই একটি টেকসই শান্তি চুক্তিতে পৌঁছাতে পারে। চলমান যুদ্ধ পরিস্থিতিতে কিয়েভকে সহায়তার বিষয়ে তারা ঐকমত্য পোষণ করেন।
শীতকালীন সংকট মোকাবিলায় ইউক্রেনকে আর্থিক ও অন্যান্য সহায়তা অব্যাহত রাখার বিষয়টিও বিবৃতিতে উঠে আসে। এর মধ্যে আড়াই হাজারেরও বেশি জেনারেটর এবং গুরুত্বপূর্ণ জ্বালানি সরঞ্জাম পাঠানোর বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া ইউক্রেন এনার্জি সাপোর্ট ফান্ডে ৫০ কোটি ইউরোর বেশি নতুন অনুদানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
পারমাণবিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে চোরনবিল কন্টেইনমেন্ট আর্কের সংস্কারের জন্য তহবিল সংগ্রহের প্রতিশ্রুতি দেন নেতারা। এর পাশাপাশি ইউক্রেনীয় শিশুদের অবিলম্বে, নিরাপদে এবং নিঃশর্তভাবে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার উদ্যোগের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে জি-৭। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস এবং ইমানুয়েল ম্যাক্রোঁসহ অন্যান্য বিশ্বনেতারা ইউক্রেনের জ্বালানি ও নিরাপত্তা নিশ্চিতে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার করেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.