সেহরি শেষে টিএসসিতে দুই তরুণী হেনস্তার শিকার, তদন্ত কমিটি গঠন
- Details
- by ২৪ ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের টিএসসি এলাকায় দুই তরুণীকে হেনস্তার অভিযোগ তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে রাজু ভাস্কর্যের পাদদেশে ঘটা এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তুমুল সমালোচনার সৃষ্টি হয়। ভিডিওতে অভিযুক্ত এক শিক্ষার্থীকে বাঁশ হাতে এক তরুণীর দিকে তেড়ে যেতে দেখা যায়।

ভুক্তভোগী নারীদের অভিযোগ, পুরান ঢাকার নাজিরাবাজার থেকে সেহরি খেয়ে তারা টিএসসিতে এসেছিলেন। সেখানে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী তাদের পোশাক নিয়ে কটূক্তি করে এবং ‘যৌনকর্মী’ বলে আখ্যায়িত করে। ভাইরাল হওয়া ভিডিওতে এক তরুণীকে ক্ষোভ প্রকাশ করে বলতে শোনা যায়, ‘আমরা কি দেশের বাইরে থেকে আসছি? ৫ আগস্টের পর আমরা সেইফ না। ভার্সিটির ছেলেরা আমাদের ধরে মারে।’ এছাড়া তাদের সঙ্গে থাকা রাইডারকেও মারধরের অভিযোগ করেন তারা।
এ ঘটনায় নারীদের সঙ্গে থাকা দুই পুরুষ সঙ্গী প্রক্টর অফিসে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগপত্রে তারা উল্লেখ করেন, চা খাওয়ার সময় কয়েকজন শিক্ষার্থী এসে তাদের জেরা শুরু করে এবং একপর্যায়ে গালিগালাজ ও হেলমেট দিয়ে মারধর করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমেদ জানান, সিসিটিভি ফুটেজে মেয়েদের দিকে লাঠি উঁচিয়ে শাসাতে এবং সঙ্গে থাকা যুবককে হেলমেট দিয়ে আঘাত করতে দেখা গেছে। তবে মেয়েদের গায়ে হাত তোলার বিষয়টি নিশ্চিত হতে ফুটেজ আরও পর্যালোচনা করা প্রয়োজন।
ঘটনায় অভিযুক্ত দুই শিক্ষার্থীর পরিচয় ইতোমধ্যে নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বিজয় একাত্তর হলের আবাসিক ছাত্র শাহরিয়ার তুষার এবং বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের একই বর্ষের শিক্ষার্থী ও জিয়া হলের আবাসিক ছাত্র রাকিব আহমেদ সোহান।
অভিযুক্ত শাহরিয়ার তুষার অবশ্য নারীদের গায়ে হাত তোলার বিষয়টি সরাসরি অস্বীকার করেছেন। তার দাবি, আগতরা মদ্যপ অবস্থায় ছিলেন এবং পরিচয় জানতে চাইলে দুর্ব্যবহার করেন, যা থেকে হাতাহাতির সূত্রপাত হয়। অপর অভিযুক্ত রাকিব আহমেদ সোহান বাঁশ হাতে নেওয়ার কথা স্বীকার করলেও কাউকে আঘাত করেননি বলে দাবি করেন। গণমাধ্যমে তিনি জানান, ওই দলের সদস্যদের আচরণ অস্বাভাবিক ছিল এবং বাগবিতণ্ডার একপর্যায়ে আত্মরক্ষার্থে তিনি বাঁশ হাতে নিয়েছিলেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.