আপনি পড়ছেন

রাজধানীতে জামায়াতে ইসলামীর আয়োজিত ইফতার মাহফিলে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সংসদের বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমন্ত্রণে তিনি অংশ নেন।

জামায়াতের ইফতার মাহফিল: একই টেবিলে তারেক রহমান ও শফিকুর রহমান
জামায়াতে ইসলামীর আয়োজিত ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমান

ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান একই টেবিলে বসেন। তাদের সঙ্গে বিএনপি ও জামায়াতের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী ইফতারের দাওয়াতের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।

তিনি বলেন, আজকের এই ইফতার মাহফিলে আমরা আল্লাহর নামে শপথ নিতে পারি, আমাদের আগামী দিনের কাজ হবে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে।

তিনি আল্লাহর কাছে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার তৌফিক কামনা করেন।

রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে তারেক রহমান বলেন, দেশের মানুষ অনেক আশা ও প্রত্যাশা নিয়ে রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে আছে।

সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই গণতন্ত্রের জন্য জনগণ দীর্ঘদিন ত্যাগ স্বীকার করেছে।

অসংখ্য মানুষের আত্মত্যাগ, নির্যাতন ও সংগ্রামের বিনিময়ে আমরা বাকস্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছি, বলেন তিনি।

ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও মঈন খান, বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির মামুনুল হক, জামায়াতের নায়েবে আমির ও সংসদ সদস্য সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান, জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি অলি আহমদ, ডাকসুর ভিপি সাদিক কায়েমসহ সংসদ সদস্য, বিশিষ্টজন ও বিভিন্ন পেশার মানুষ।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.