তেহরানে দূতাবাস-কূটনীতিক-শিক্ষার্থীদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বাংলাদেশ
- Details
- by ২৪ ডেস্ক
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে তেহরানে অবস্থিত বাংলাদেশের দূতাবাস, কূটনীতিক, কর্মকর্তা-কর্মচারী এবং ইরানে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীদের নিরাপত্তা জোরদারে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে সরকার।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইরানকে ঘিরে সাম্প্রতিক পরিস্থিতিতে ওই অঞ্চলে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে সরকার গভীর উদ্বেগ প্রকাশ করেছে। দূতাবাস প্রাঙ্গণসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সুরক্ষায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আকাশসীমা বন্ধ ও ফ্লাইট স্থগিত হওয়ায় ওই অঞ্চলে কর্মরত বা কর্মস্থলে যাওয়ার প্রস্তুতি নেওয়া বাংলাদেশি কর্মীদের ভ্রমণ পরিকল্পনা ব্যাহত হয়েছে।
এ পরিস্থিতিতে আটকে পড়া প্রবাসী ও অভিবাসী শ্রমিকদের বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানিয়েছে সরকার। পরিস্থিতি স্বাভাবিক হলে তাদের প্রবেশের সুযোগ দেওয়ার বিষয়ে কিছু দেশের কাছ থেকে ইতিবাচক আশ্বাস পাওয়া গেছে।
দেশের বিভিন্ন বিমানবন্দরে আটকে পড়া কর্মীদের সহায়তায়ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান উত্তেজনার আগে যে আলোচনা প্রক্রিয়া চলছিল তার ভেঙে পড়ায় বাংলাদেশ দুঃখ প্রকাশ করছে। একই সঙ্গে অঞ্চলটির সব দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান প্রদর্শনের গুরুত্ব পুনর্ব্যক্ত করা হয়েছে।
সরকারের পক্ষ থেকে বলা হয়, সংঘাত কোনো স্থায়ী সমাধান এনে দিতে পারে না। পারস্পরিক শ্রদ্ধাবোধ, সংলাপ এবং আন্তর্জাতিক আইন মেনে চলাই বিরোধ নিষ্পত্তির একমাত্র কার্যকর পথ। সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন, উত্তেজনা না বাড়ানো এবং দ্রুত কূটনৈতিক প্রচেষ্টা পুনরায় শুরু করার আহ্বান জানানো হয়েছে।
বাংলাদেশ মধ্যপ্রাচ্যে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তার পক্ষে তার দীর্ঘদিনের অবস্থান পুনর্ব্যক্ত করেছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে উত্তেজনা প্রশমনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে।
এদিকে সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী খালিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং পররাষ্ট্র সচিব পরিস্থিতি পর্যালোচনায় জরুরি বৈঠক করেন। বৈঠকে তেহরানে বাংলাদেশের মিশনপ্রধানের সঙ্গেও কথা বলা হয়।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.