আপনি পড়ছেন

দীর্ঘ দেড় মাসের স্থবিরতা কাটিয়ে কর্মচাঞ্চল্য ফিরেছে ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাটের দুটি স্থলবন্দরে। ভারত থেকে কয়লাবোঝাই ট্রাক প্রবেশের মধ্য দিয়ে আবারও সচল হয়েছে আমদানি কার্যক্রম। এতে স্বস্তি ফিরেছে বন্দরকেন্দ্রিক জীবিকা নির্বাহ করা হাজারো শ্রমিকের মাঝে।

দেড় মাস পর সচল হালুয়াঘাটের দুই স্থলবন্দর, একদিনেই এলো ২০৪ ট্রাক কয়লা
ছবি - সংগৃহীত

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দিনভর হালুয়াঘাটের গোবড়াকুড়া ও কড়ইতলী স্থলবন্দর দিয়ে মোট ২০৪টি ট্রাকে ভারতীয় কয়লা আমদানি করা হয়েছে। এই চালানে আসা কয়লার মোট পরিমাণ ২ হাজার ৪২৮ মেট্রিক টন। এর মধ্যে গোবড়াকুড়া দিয়ে ১৪৩টি এবং কড়ইতলী দিয়ে ৬১টি ট্রাক প্রবেশ করেছে।

বিষয়টি নিশ্চিত করে কড়ইতলী ও গোবড়াকুড়া স্থলবন্দরের ট্রাফিক ইন্সপেক্টর মো. শাহীন মাহমুদ জানান, চলতি বছরের ১০ জানুয়ারি থেকে কয়লা আমদানি পুরোপুরি বন্ধ ছিল। দীর্ঘ বিরতির পর শনিবার থেকে পুনরায় কার্যক্রম শুরু হওয়ায় শ্রমিক ও ব্যবসায়ীদের মাঝে প্রাণসঞ্চার হয়েছে। আমদানি অব্যাহত থাকলে বন্দরের কার্যক্রমে গতি আসবে বলে আশা করা হচ্ছে।

ব্যবসায়ীরা জানান, শুধু কয়লার ওপর নির্ভর করায় অনেক সময় ব্যবসায় ভাটা পড়ে। গোবড়াকুড়া স্থলবন্দরের আমদানি রপ্তানি গ্রুপের মহাসচিব অশোক কুমার অপু বলেন, ‘কয়লার দামে ব্যবসায়ীরা আশানুরূপ লাভ করতে পারে না। এতে আমদানি কম হয়। এছাড়া আমদানি করা কয়লাগুলো শুধুমাত্র ইটভাটায় যাচ্ছে।’ তিনি আরও জানান, কয়লার পাশাপাশি ভারতের পাথর আমদানি এবং মাছসহ কিছু পণ্য রপ্তানির পরিকল্পনা রয়েছে তাদের।

অন্যদিকে কড়ইতলী স্থলবন্দরের আমদানি রপ্তানি গ্রুপের সভাপতি আবুল কালাম আজাদ জানান, বন্দরের ব্যবসায়িক কার্যক্রম চাঙ্গা করার চেষ্টা চলছে। ব্যবসায়ীদের ঐকমত্য থাকলে আমদানির পাশাপাশি বিভিন্ন পণ্য রপ্তানির উদ্যোগও নেওয়া সম্ভব হবে।

বন্দরের কাস্টম সুপার মুজাহিদ হোসেনের দেওয়া তথ্যমতে, ২০২৪-২৫ অর্থবছরে এখন পর্যন্ত ৩ হাজার ৩৩৬টি গাড়িতে প্রায় ৪০ হাজার ৩২ টন কয়লা আমদানি হয়েছে। তিনি জানান, বছরে মাত্র পাঁচ-ছয় মাস কয়লা আমদানি চালু থাকে, বাকি সময়টা বন্দর অনেকটা নিস্তেজ থাকে। কয়লার বাইরে অন্য বৈধ পণ্য আমদানি-রপ্তানির সুযোগ দেওয়া হলে সারা বছরই বন্দর সরগরম থাকত এবং সরকারও বিপুল রাজস্ব পেত।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.