আপনি পড়ছেন

রাজধানীর বেইলি রোডে অগ্নিকাণ্ডে ৪৬ জন নিহত হওয়ার দুই বছর পরও বিচারকাজ শুরু না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় বিপ্লবী পরিষদ। সংগঠনটি বলেছে, পূর্ববর্তী আওয়ামী লীগ ও অন্তর্বর্তীকালীন সরকারের অবহেলার কারণেই বিচার প্রক্রিয়া থমকে আছে। রবিবার বিকেলে গ্রিন কোজি কটেজ ভবনের সামনে এক স্মরণসভায় এ অভিযোগ করা হয়।

বেইলি রোড ট্র্যাজেডি: দুই বছরেও বিচার না হওয়ায় বিপ্লবী পরিষদের ক্ষোভ
ছবি - সংগৃহীত

নিহতদের স্মরণে আয়োজিত ওই কর্মসূচিতে ফাতেহা পাঠ ও নীরবতা পালন করা হয়। এতে সভাপতিত্ব করেন পরিষদের আহ্বায়ক খোমেনী ইহসান।

সভাপতির বক্তব্যে খোমেনী ইহসান বলেন, ‘দুই বছর আগে রাজধানীর প্রাণকেন্দ্রে ৪৬ জন নাগরিক পুড়ে মারা গেছেন। তৎকালীন আওয়ামী লীগ সরকার সুষ্ঠু তদন্ত করেনি।’ তিনি অভিযোগ করেন, মামলার পর গ্রিন কোজি কটেজ ভবনের ব্যবস্থাপক ও কয়েকটি রেস্তোরাঁর মালিকসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হলেও তারা সবাই এখন জামিনে মুক্ত। অন্যদিকে, ভবনটির মালিকপক্ষকে মামলায় অভিযুক্ত করা হয়নি বলেও তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডের পর তৎকালীন আওয়ামী লীগ সরকার এবং পরবর্তী অন্তর্বর্তী সরকার—উভয়েই বিচার নিয়ে অবহেলা করেছে। তার মতে, এ কারণেই ভবনটির নকশা, অগ্নিনিরাপত্তা ব্যবস্থার ত্রুটি এবং প্রশাসনিক গাফিলতির বিষয়ে কোনো তদন্ত প্রতিবেদন দুই বছরেও প্রকাশ করা হয়নি।

জাতীয় বিপ্লবী পরিষদের পক্ষ থেকে বর্তমান সরকারের কাছে অগ্নিকাণ্ডের সুষ্ঠু তদন্ত, বিচার এবং নিহত ও আহতদের যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়।

কর্মসূচিতে অন্যদের মধ্যে পরিষদের যুগ্ম-আহ্বায়ক সাইয়েদ কুতুব, সহকারী সদস্য সচিব গালীব ইহসান, বিপ্লবী ছাত্র পরিষদের সহকারী সদস্য সচিব জিহাদী ইহসানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.