আপনি পড়ছেন

সৌদি আরবের ওপর চালানো সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে এক ফোনালাপে তিনি রিয়াদের প্রতি ওয়াশিংটনের পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেন। সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ এই তথ্য নিশ্চিত করেছে।

সৌদি যুবরাজকে বিশ্বনেতাদের ফোন, পাশে থাকার ঘোষণা ট্রাম্পের
ছবি - সংগৃহীত

ফোনালাপে মার্কিন প্রেসিডেন্ট বলেন, সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে এসব হামলা প্রতিহত করেছে। এই ধরনের ইরানি লঙ্ঘনের বিরুদ্ধে সৌদি আরব যেসব পদক্ষেপ নেবে, যুক্তরাষ্ট্র তাতে পূর্ণ সমর্থন জানাবে। তিনি আরও উল্লেখ করেন যে, ইরানের এমন কর্মকাণ্ড আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতাকে চরমভাবে বিঘ্নিত করছে।

আলাদা এক ফোনালাপে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা সৌদি যুবরাজের সঙ্গে বর্তমান সামরিক উত্তেজনা নিয়ে আলোচনা করেন। তিনি সৌদি আরবের প্রতি সংহতি প্রকাশ করে জানান, রিয়াদের সার্বভৌমত্ব লঙ্ঘন বা নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ যেকোনো কর্মকাণ্ড তারা প্রত্যাখ্যান করেন।

এছাড়া ওমানের সুলতান হাইথাম বিন তারিক এবং লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনও সৌদি যুবরাজকে ফোন করেন। তারা সৌদি আরবসহ উপসাগরীয় দেশগুলোর ওপর ইরানের সাম্প্রতিক সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে সামগ্রিক আঞ্চলিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এসব ফোনালাপে বিশ্বনেতারা সৌদি আরবের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় তাদের দৃঢ় অবস্থানের কথা জানান।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.