মধ্যপ্রাচ্যে বাংলাদেশি হতাহত, সরকারের গভীর শোক ও উদ্বেগ
- Details
- by ২৪ ডেস্ক
মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত দুজন বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে এবং আরও সাতজন আহত হয়েছেন। বাংলাদেশ সরকার এই ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার (২ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই হতাহতের বিষয়টি নিশ্চিত করে।

নিহতদের মধ্যে একজন হলেন সিলেটের বড়লেখা উপজেলার বাসিন্দা সালেহ আহমেদ। তিনি সংযুক্ত আরব আমিরাতের আজমানে একটি বেসামরিক স্থাপনায় বিমান হামলার পর ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মারা যান। সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সেখানকার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। বাণিজ্যিক বিমান চলাচল স্বাভাবিক হলে তার মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
এদিকে বাহরাইনেও পৃথক হামলায় একজন বাংলাদেশি নাগরিক নিহত এবং আরও তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। মানামায় বাংলাদেশ মিশন হতাহতদের বিষয়ে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে। এছাড়া কুয়েতে একটি বেসামরিক বিমানবন্দরের কাছে ড্রোন হামলায় চারজন বাংলাদেশি আহত হয়েছেন।
কুয়েতে আহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার আমিনুল ইসলাম, পাবনার রবিউল ইসলাম, নোয়াখালীর মাসুদুর রহমান এবং কুমিল্লার দুলাল মিয়া। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে এবং বর্তমানে তারা শঙ্কামুক্ত বলে জানা গেছে। কুয়েতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত ব্যক্তিগতভাবে হাসপাতালে গিয়ে তাদের খোঁজখবর নিয়েছেন এবং দূতাবাস তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।
উদ্ভূত পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে আটকা পড়েছে বাংলাদেশ নৌপরিবহন করপোরেশনের জাহাজ ‘বাংলার জয়যাত্রা’। তবে জাহাজের সব ক্রু নিরাপদে আছেন এবং দূতাবাস ক্যাপ্টেনের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে।
মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান অস্থিতিশীলতায় বাংলাদেশ সরকার গভীরভাবে উদ্বিগ্ন এবং সেখানকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ওই অঞ্চলে বসবাসরত ছয় লাখের বেশি বাংলাদেশির নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট দেশগুলোর দূতাবাসগুলোকে প্রবাসী নাগরিকদের সতর্ক থাকতে এবং স্থানীয় সরকারের নির্দেশনা মেনে চলার পরামর্শ দিতে বলা হয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.