মধ্যপ্রাচ্যে উত্তেজনা, স্থবির বিশ্ব বিমান চলাচল
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান সংঘাতের জেরে মধ্যপ্রাচ্যের আকাশপথ বন্ধ করে দেওয়া হয়েছে। এর ফলে দুবাই, আবুধাবি ও দোহার মতো বিশ্বের ব্যস্ততম ট্রানজিট পয়েন্টগুলোতে বিমান চলাচল স্থবির হয়ে পড়েছে। গত কয়েক দশকের মধ্যে এই অঞ্চলের আকাশসীমায় এমন অচলাবস্থা দেখা দেয়নি, যা বিশ্বজুড়ে দীর্ঘপাল্লার বিমান নেটওয়ার্কের ওপর বড় ধরনের প্রভাব ফেলছে।

গত ২৮ ফেব্রুয়ারি ভোরে ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথ বিমান হামলা চালায়। এর জবাবে তেহরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন আরব দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও লজিস্টিক স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করে। এই উত্তেজনার প্রেক্ষাপটে পুরো অঞ্চলে আকাশপথ ব্যবহারের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, গত সোমবার পর্যন্ত ইরান, ইরাক, ইসরায়েল, কাতার, বাহরাইন, কুয়েত ও সিরিয়ার আকাশপথ পুরোপুরি বন্ধ ছিল। সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের আকাশপথের কিছু অংশ কেবল আংশিক খোলা রাখা হয়েছে। এদিকে আবুধাবি বিমানবন্দর কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে জানায়, জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দরে এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় একজন নিহত ও সাতজন আহত হয়েছেন। ইউরোপীয় ইউনিয়ন এভিয়েশন সেফটি এজেন্সি পুরো অঞ্চলটিকে বেসামরিক বিমান চলাচলের জন্য ‘অত্যন্ত ঝুঁকিপূর্ণ’ হিসেবে ঘোষণা করেছে।
আকাশপথ বন্ধের এই সিদ্ধান্তে হাজার হাজার ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে বিমান সংস্থাগুলো। এভিয়েশন অ্যানালিটিক্স ফার্ম সিরিয়াম জানিয়েছে, গত ১ মার্চ এক দিনেই মধ্যপ্রাচ্যগামী দুই হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। ফ্লাইটঅ্যাওয়ারের তথ্যমতে, গত শনি ও রবিবার এই অঞ্চলের প্রধান সাতটি বিমানবন্দর থেকে প্রায় ৬ হাজার ২০০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এভিয়েশন বিশেষজ্ঞরা এই পরিস্থিতিকে করোনা মহামারির পর বিমান চলাচল খাতের সবচেয়ে বড় ধাক্কা হিসেবে অভিহিত করেছেন।
এমিরেটস ও ইতিহাদ এয়ারওয়েজ তাদের অধিকাংশ নির্ধারিত ফ্লাইট স্থগিত করেছে। কাতার এয়ারওয়েজ জানিয়েছে, কাতার সিভিল এভিয়েশন অথরিটি আকাশপথ নিরাপদ ঘোষণা না করা পর্যন্ত তাদের কার্যক্রম বন্ধ থাকবে। ইসরায়েলের জাতীয় বিমান সংস্থা এল আল-ও তাদের সব ফ্লাইট বাতিল করেছে।
এই সংকটের প্রভাব কেবল মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নেই, বরং এশিয়া ও ইউরোপের বিমান সংস্থাগুলোও বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। এয়ার ইন্ডিয়া, সিঙ্গাপুর এয়ারলাইন্স, লুফথানসা, এয়ার ফ্রান্স ও কেএলএম তাদের রুট পরিবর্তন করেছে অথবা ফ্লাইট স্থগিত রেখেছে। রুট পরিবর্তনের কারণে প্রতিটি ফ্লাইটে অতিরিক্ত ৩০ থেকে ৯০ মিনিট সময় বেশি লাগছে। এতে জ্বালানি ও রক্ষণাবেক্ষণ খরচ প্রায় ৩৯ শতাংশ বেড়ে গেছে বলে জানিয়েছে ইনস্যুরেন্স বিজনেস। এছাড়া কাতার এয়ারওয়েজের কার্যক্রম বন্ধ থাকায় প্রতিদিন প্রায় ১৩ টন পণ্য পরিবহন ব্যাহত হচ্ছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.