বিশেষ অভিযানের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর
- Details
- by ২৪ ডেস্ক
চাঁদাবাজ ও অস্ত্রধারী সন্ত্রাসীদের তালিকা প্রণয়ন করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, খুব শিগগিরই রাজধানী ঢাকা থেকে শুরু করে সারাদেশে বিশেষ অভিযান পরিচালনা করা হবে।

বুধবার (৪ মার্চ) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সদর দপ্তরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, বর্তমানে দুটি বিষয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে— চাঁদাবাজদের একটি সুনির্দিষ্ট তালিকা প্রস্তুত এবং অস্ত্রধারী সন্ত্রাসী ও দাগি আসামিদের চিহ্নিতকরণ। এসব তালিকা নিরপেক্ষ ও নির্ভুলভাবে প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা সমাজে অস্থিরতা ও ভীতি সৃষ্টি করছে, তাদের আইনের আওতায় আনা হবে। তালিকা তৈরির ক্ষেত্রে কোনো ধরনের পক্ষপাত যেন না থাকে, সে বিষয়ে পুলিশকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে জনগণের সহযোগিতা কামনা করেন তিনি।
তিনি আরও বলেন, সরকারের প্রধান লক্ষ্য দেশে আইনের শাসন প্রতিষ্ঠা ও জননিরাপত্তা নিশ্চিত করা।
অতীতে কিছু ব্যক্তির কর্মকাণ্ডে পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এখন প্রতিষ্ঠানকে ব্যক্তিনির্ভর নয়, বরং প্রাতিষ্ঠানিক কাঠামোর ভিত্তিতে পরিচালিত করতে হবে। পুলিশ আইন মেনে চলবে এবং কোনো ব্যক্তির স্বেচ্ছাচারী নির্দেশ অনুসরণ করবে না বলেও তিনি জোর দেন।
মন্ত্রী বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই মন্ত্রণালয়ে চেইন অব কমান্ড সুসংহত করার উদ্যোগ নেওয়া হয়েছে। কোনো কর্মকর্তা যেন ঊর্ধ্বতনকে পাশ কাটিয়ে সরাসরি মন্ত্রীর সঙ্গে যোগাযোগ না করেন, সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। তবে প্রয়োজনে ঊর্ধ্বতনরা যেকোনো স্তরে যোগাযোগ করতে পারবেন।
ঢাকার তীব্র যানজট পরিস্থিতি মোকাবিলায় একটি বিশেষ সেল গঠন করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ডিএমপি কমিশনারকে এক সপ্তাহের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন দিতে বলা হয়েছে।
ব্যাটারিচালিত রিকশার অনিয়ন্ত্রিত চলাচল নিয়ন্ত্রণের পরিকল্পনার কথাও জানান তিনি। উত্তরা থেকে এয়ারপোর্ট সড়ক হয়ে সচিবালয়মুখী ভিআইপি সড়কে পরীক্ষামূলকভাবে এসব যান সীমিত করা হবে। পরে ধাপে ধাপে অন্যান্য গুরুত্বপূর্ণ সড়কেও একই ব্যবস্থা নেওয়া হতে পারে।
মন্ত্রী বলেন, যানজটের পেছনে নাগরিকদের অসচেতন আচরণও দায়ী। ট্রাফিক আইন মানা ও জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে পরিস্থিতির উন্নতি সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.