আপনি পড়ছেন

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কায় অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৯০ ডলার ছাড়িয়েছে। শুক্রবার আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ৫ দশমিক ৭ শতাংশ বেড়ে ৯০ দশমিক ২৫ ডলারে পৌঁছায়, যা ২০২৪ সালের এপ্রিলের পর সর্বোচ্চ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের পাল্টাপাল্টি হামলার কারণে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় এবং ইরানের জ্বালানি স্থাপনায় হামলার জেরে এই মূল্যবৃদ্ধি ঘটেছে।

অস্থির মধ্যপ্রাচ্য, তেলের দাম ব্যারেলপ্রতি ৯০ ডলার ছাড়াল
ছবি - সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানমুখী হামলা এবং এর জবাবে ওই অঞ্চলে মার্কিন ঘাঁটি ও ইসরায়েলে ইরানের প্রতিশোধমূলক হামলা সপ্তম দিনে গড়িয়েছে। এই সংঘাতের কারণে বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের অন্যতম প্রধান পথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কার্যত বন্ধ হয়ে গেছে। পাশাপাশি ইরানের জ্বালানি স্থাপনায় হামলার ফলে উৎপাদন ও রপ্তানি বাধাগ্রস্ত হওয়ায় তেলের দাম দ্রুত বাড়ছে।

কাতারের জ্বালানিমন্ত্রী এবং কাতারএনার্জির প্রধান নির্বাহী সাদ বিন শারিয়া আল-কাবি ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ বিশ্ব অর্থনীতিকে ধ্বংস করে দিতে পারে।

তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এবং সংশ্লিষ্ট অন্যান্য পণ্যের উৎপাদন বন্ধ করার পর বুধবার কাতারএনার্জি তাদের ক্ষতিগ্রস্ত ক্রেতাদের জন্য ‘ফোর্স ম্যাজেউর’ (অনিবার্য কারণবশত চুক্তি পালনে অক্ষমতা) ঘোষণা করেছে।

আল-কাবি বলেন, ‘যারা এখনো ফোর্স ম্যাজেউর ঘোষণা করেনি, পরিস্থিতি এভাবে চলতে থাকলে আগামী কয়েকদিনের মধ্যে তারাও এটি করতে বাধ্য হবে। উপসাগরীয় অঞ্চলের সব রপ্তানিকারককেই ফোর্স ম্যাজেউর ঘোষণা করতে হবে।’

তিনি জানান, কাতারের সবচেয়ে বড় এলএনজি স্থাপনায় ইরানের ড্রোন হামলার পর যুদ্ধ যদি এখনই থেমেও যায়, তবু এলএনজি সরবরাহ স্বাভাবিক হতে কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত সময় লাগতে পারে।

তিনি আরও জানান, হরমুজ প্রণালি দিয়ে যদি ট্যাংকার এবং অন্যান্য বাণিজ্যিক জাহাজ চলাচল করতে না পারে, তবে আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১৫০ ডলারে পৌঁছাতে পারে। উল্লেখ্য, হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের মোট তেল ও গ্যাস সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হয়।

এদিকে, ইরানের সঙ্গে চলমান যুদ্ধের কারণে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা ব্যাহত হওয়ায় শুক্রবার শিপিং জায়ান্ট মায়েরস্ক মধ্যপ্রাচ্যের সঙ্গে এশিয়া ও ইউরোপের সংযোগকারী দুটি প্রধান শিপিং পরিষেবা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে।

ডেনিশ এই কোম্পানিটি এক বিবৃতিতে জানায়, জাহাজ ও ক্রুদের নিরাপত্তার স্বার্থে দূরপ্রাচ্য থেকে মধ্যপ্রাচ্যগামী ‘এফএম১’ পরিষেবা এবং মধ্যপ্রাচ্য থেকে ইউরোপগামী ‘এমই১১’ পরিষেবা স্থগিত করা হয়েছে।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান সপ্তম দিনে পৌঁছানোর পর হরমুজ প্রণালিতে সামুদ্রিক যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হওয়ায় এই পদক্ষেপ নেওয়া হলো। পারস্য উপসাগরের সঙ্গে ওমান উপসাগরকে যুক্ত করা এই প্রণালি দিয়ে সাধারণত বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও গ্যাস পরিবহন করা হয়।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরু হওয়ার পর থেকে কনটেইনার শিপিং কোম্পানিগুলো এই জলপথ দিয়ে যাতায়াত অনেকাংশেই বন্ধ করে দিয়েছে। এর পরিবর্তে তারা আফ্রিকার দক্ষিণ প্রান্তে অবস্থিত উত্তমাশা অন্তরীপ ঘুরে জাহাজ পরিচালনা করছে।

মায়েরস্ক আরও জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পারস্য উপসাগরের ভেতরে পরিচালিত তাদের আঞ্চলিক শাটল পরিষেবাগুলোও স্থগিত থাকবে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.