ইইউ: হাঙ্গেরির প্রধানমন্ত্রীর প্রতি জেলেনস্কির হুমকি ‘অগ্রহণযোগ্য’
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের বিরুদ্ধে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দেওয়া হুমকির কড়া নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইইউ কমিশনের একজন মুখপাত্র এই হুমকিকে ‘অগ্রহণযোগ্য’ বলে আখ্যা দিয়েছেন। শুক্রবার ব্রাসেলসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই নিন্দা জানানো হয়।

ইইউ কমিশনের মুখপাত্র ওলোফ গিল বলেন, ‘ইউরোপীয় ইউনিয়নের কোনো সদস্য দেশের প্রতি এমন হুমকি দেওয়া উচিত নয়।’ ইউক্রেনকে দেওয়া ৯ হাজার কোটি ইউরোর (৭ হাজার ৮০০ কোটি ডলার) সহায়তা হাঙ্গেরি আটকে দিলে ইউক্রেনীয় সেনাদের কাছে হাঙ্গেরির প্রধানমন্ত্রীর ঠিকানা দেওয়া হবে এবং তারা নিজেদের ভাষায় তার সঙ্গে যোগাযোগ করবে বলে মন্তব্য করেছিলেন জেলেনস্কি। গিলের মতে, এমন বক্তব্য কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনি আরও জানান, কমিশন সব পক্ষের সঙ্গে সক্রিয়ভাবে আলোচনা চালিয়ে যাচ্ছে।
জ্বালানি সরবরাহ নিয়ে হাঙ্গেরি ও ইউক্রেনের মধ্যে বেশ কিছুদিন ধরে উত্তেজনা বাড়ছে। গত জানুয়ারিতে হাঙ্গেরি ও স্লোভাকিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্রুজবা পাইপলাইনে হামলার কারণে তেল সরবরাহ ব্যাহত হয়। এই সরবরাহ বন্ধের জন্য রাশিয়া ইউক্রেনকে দায়ী করেছে, অন্যদিকে কিয়েভ এই হামলার জন্য রাশিয়াকে দুষছে।
এর আগে হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজ্জার্তো সতর্ক করে বলেছিলেন, দ্রুজবা পাইপলাইনের মাধ্যমে তেল সরবরাহ পুনরায় শুরু না হওয়া পর্যন্ত ইউক্রেনের জন্য ইইউর তহবিল আটকে দেবে বুদাপেস্ট। এর জবাবে জেলেনস্কি বলেন, ‘আমরা আশা করি ইউরোপীয় ইউনিয়নের কেউ এই ৯ হাজার কোটি ইউরো আটকে দেবেন না। অন্যথায়, আমরা এই ব্যক্তির ঠিকানা আমাদের সশস্ত্র বাহিনীকে দিয়ে দেব। তারা নিজেদের ভাষায় তার সঙ্গে যোগাযোগ করবে।’
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.