কাতার: যুদ্ধ চললে জ্বালানি রপ্তানি বন্ধ হতে পারে
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ আরও কয়েক সপ্তাহ স্থায়ী হলে উপসাগরীয় অঞ্চল থেকে জ্বালানি রপ্তানি বন্ধ হয়ে যেতে পারে বলে সতর্ক করেছে কাতার। এই সংঘাত দীর্ঘায়িত হলে বিশ্ববাজারে এর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়বে। কাতারের জ্বালানিমন্ত্রী সাদ আল-কাবি শুক্রবার এই সতর্কতা উচ্চারণ করেন।

ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারের বরাতে কাতার নিউজ এজেন্সি জানিয়েছে, লড়াই অব্যাহত থাকলে তেলের দাম প্রতি ব্যারেলে ১৫০ ডলার এবং গ্যাসের দাম প্রতি মিলিয়ন থার্মাল ইউনিটে ৪০ ডলারে পৌঁছাতে পারে।
পরিস্থিতি এমন থাকলে আগামী কয়েক দিনের মধ্যে উপসাগরীয় অঞ্চলের সব রপ্তানিকারক দেশকেই ফোর্স ম্যাজিউর বা অনিবার্য কারণ ঘোষণা করতে হবে বলে তিনি জানান।
জ্বালানিমন্ত্রী সতর্ক করে বলেন, যুদ্ধ কয়েক সপ্তাহ ধরে চললে বিশ্ব অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। তিনি আরও জানান, সবার জন্যই জ্বালানির দাম বাড়বে এবং কিছু পণ্যের ঘাটতি দেখা দেবে। এছাড়া সরবরাহ নিশ্চিত করতে না পারায় কারখানাগুলোতে এর ধারাবাহিক নেতিবাচক প্রভাব পড়বে।
সাদ আল-কাবি বলেন, ‘যুদ্ধ যদি এখনই থেমে যায়, তবুও স্বাভাবিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা ফিরিয়ে আনতে কাতারের কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত সময় লাগতে পারে।’
তিনি আরও সতর্ক করেন, দীর্ঘমেয়াদি এই অস্থিরতা বিশ্ব জ্বালানি বাজারকে গভীরভাবে প্রভাবিত করবে এবং তা বিশ্ব অর্থনীতিকে পতনের দিকেও নিয়ে যেতে পারে।
এর আগে গত বুধবার রাষ্ট্রায়ত্ত জ্বালানি কোম্পানি কাতারএনার্জি জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধের কারণে উৎপাদন স্থগিত হওয়ায় তারা গ্রাহকদের ফোর্স ম্যাজিউর ঘোষণার বিষয়টি অবহিত করেছে।
ফোর্স ম্যাজিউর হলো চুক্তির এমন একটি আইনি ধারা, যা সরবরাহকারীদের বিশেষ পরিস্থিতিতে জরিমানা ছাড়াই পণ্য সরবরাহের মতো চুক্তিভিত্তিক বাধ্যবাধকতা স্থগিত করার অনুমতি দেয়।
এই সংঘাতের কারণে এরই মধ্যে জ্বালানি সরবরাহ ব্যাহত হয়েছে এবং হরমুজ প্রণালি দিয়ে সামুদ্রিক যান চলাচল ব্যাপকভাবে কমে গেছে। সাধারণত প্রতিদিন এই প্রণালি দিয়ে প্রায় দুই কোটি ব্যারেল তেল পরিবহন করা হয়। তবে নিরাপত্তা ঝুঁকি বাড়ায় বর্তমানে প্রণালির দুই পাশেই শত শত জাহাজ আটকে আছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের ওপর সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এসব হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনি এবং ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তাসহ শত শত ইরানি নিহত হয়েছেন।
এর জবাবে ইসরায়েল এবং উপসাগরীয় দেশ, ইরাক ও জর্ডানে থাকা মার্কিন স্বার্থসংশ্লিষ্ট লক্ষ্যবস্তুগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। এসব হামলায় বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি হতাহতের ঘটনাও ঘটেছে, যার তীব্র নিন্দা জানিয়েছে ক্ষতিগ্রস্ত আরব দেশগুলো।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.