ট্রাম্পের আরোপিত ১৬৬ বিলিয়ন ডলার শুল্ক ফেরতে জটিলতায় যুক্তরাষ্ট্র
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইনের (আইইইপিএ) আওতায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্ক থেকে প্রায় ১৬ হাজার ৬০০ কোটি (১৬৬ বিলিয়ন) ডলার সংগ্রহ করেছে যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি)। তবে এই শুল্ক বেআইনি ঘোষিত হওয়ার পর তা অবিলম্বে ফেরত দেওয়া প্রযুক্তিগতভাবে সম্ভব নয় বলে জানিয়েছে সংস্থাটি। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য আদালতে জমা দেওয়া এক বিবৃতিতে সিবিপি এই তথ্য জানায়।

বিবৃতিতে জানানো হয়, গত ৪ মার্চ পর্যন্ত আইইইপিএ-এর আওতায় সংগৃহীত এবং পরিশোধযোগ্য শুল্কের পরিমাণ ছিল প্রায় ১৬ হাজার ৬০০ কোটি ডলার। এতে ৩ লাখ ৩০ হাজারের বেশি আমদানিকারক ৫ কোটি ৩০ লাখের বেশি লেনদেন সম্পন্ন করেছেন। এর মধ্যে প্রায় ২ কোটি ১ লাখ লেনদেনের নিষ্পত্তি এখনও বাকি রয়েছে।
সিবিপি জোর দিয়ে বলেছে, আইইইপিএ শুল্ক পরিশোধ ছাড়াই নতুন কাস্টমস লেনদেনগুলো অবিলম্বে বন্ধ করা তাদের পক্ষে সম্ভব নয়। সংস্থাটি জানায়, বাতিল করার জন্য নির্ধারিত লেনদেনগুলো থেকে আইইইপিএ শুল্ক আলাদা করার সক্ষমতা তাদের নেই। এই বিশাল মাত্রার কাজ পরিচালনার জন্য বর্তমান প্রক্রিয়া ও প্রযুক্তি অপর্যাপ্ত হওয়ায় নজিরবিহীন শুল্ক ফেরতের বোঝার মুখে পড়েছে তারা।
প্রক্রিয়াটি সহজ করতে সিবিপি তাদের নিজস্ব ব্যবস্থায় নতুন একটি সুবিধা যুক্ত করার পরিকল্পনা করেছে। আগামী ৪৫ দিনের মধ্যে এটি কার্যকর করার কাজ চলছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
এর আগে গত ২০ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট রায় দেয়, প্রেসিডেন্ট ট্রাম্প যে আইইইপিএ-এর ওপর ভিত্তি করে শুল্ক আরোপ করেছিলেন, তা তাকে এই ক্ষমতা প্রদান করে না। এরপর ২৭ ফেব্রুয়ারি ফেডারেল আপিল আদালতে দায়ের করা এক আবেদনে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানায়, কাস্টমস শুল্ক ফেরত দেওয়ার প্রক্রিয়াটি অত্যন্ত জটিল এবং অতীতে এ ধরনের প্রক্রিয়ায় কয়েক বছর সময় লেগেছে। বিকল্পগুলো মূল্যায়নের জন্য তারা অতিরিক্ত ৯০ দিন সময় চায়।
তবে গত ২ মার্চ যুক্তরাষ্ট্রের আপিল আদালত বেআইনি ঘোষিত কাস্টমস শুল্ক ফেরত দেওয়ার প্রক্রিয়া স্থগিত বা বিলম্বিত করার জন্য ট্রাম্প প্রশাসনের করা অনুরোধ প্রত্যাখ্যান করেছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.