তারেক রহমান: যাকাত ব্যবস্থাপনা শক্তিশালী হলে দারিদ্র্য কমবে
- Details
- by ২৪ ডেস্ক
পরিকল্পিত ও লক্ষ্যভিত্তিক যাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, সঠিক পরিকল্পনা ও ব্যবস্থাপনার মাধ্যমে যাকাত বিতরণ করা গেলে আগামী ১০ থেকে ১৫ বছরের মধ্যে এ খাত থেকেই দারিদ্র্য কমাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করা সম্ভব।
শনিবার (৭ মার্চ) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশের আলেম-ওলামা, মাশায়েখ এবং এতিম শিশুদের সম্মানে আয়োজিত ইফতার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ইসলাম ধর্মের পাঁচটি মূল স্তম্ভের একটি হলো যাকাত। বাংলাদেশে অনেক বিত্তবান ব্যক্তি নিজ উদ্যোগে যাকাত প্রদান করেন, আবার কেউ কেউ সরকারি ব্যবস্থার মাধ্যমেও যাকাত আদায় করে থাকেন।
বিভিন্ন গবেষণার তথ্য অনুযায়ী, দেশে প্রতি বছর প্রায় ২০ থেকে ২৫ হাজার কোটি টাকার বেশি যাকাত দেওয়া হয়। তবে সুসংগঠিত পরিকল্পনার অভাবে এই অর্থ দারিদ্র্য কমাতে কতটা কার্যকর ভূমিকা রাখছে তা নিয়ে প্রশ্ন রয়েছে।
তিনি বলেন, ইসলামের শিক্ষা অনুযায়ী যাকাত এমনভাবে বিতরণ করা উচিত যাতে একজন গ্রহীতা একবার সহায়তা পাওয়ার পর পরবর্তী সময়ে আর যাকাতের ওপর নির্ভরশীল না থাকেন। এজন্য সরকার যাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও লক্ষ্যভিত্তিক করার উদ্যোগ নেওয়ার কথা ভাবছে।
প্রস্তাবিত পরিকল্পনার উদাহরণ তুলে ধরে তিনি বলেন, দেশে প্রায় চার কোটি পরিবার রয়েছে। এদের মধ্যে দরিদ্র ও হতদরিদ্র পরিবারগুলো চিহ্নিত করে প্রতি বছর পর্যায়ক্রমে পাঁচ লাখ পরিবারকে এক লাখ টাকা করে যাকাত দেওয়া গেলে অনেক পরিবারই পরবর্তী বছরগুলোতে আর সহায়তার প্রয়োজন অনুভব করবে না।
এ বিষয়ে আলেম-ওলামা ও মাশায়েখদের ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, যাকাত ব্যবস্থাপনার বিষয়ে বিত্তবানদের সচেতন করতে ধর্মীয় নেতারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। প্রয়োজনে ধর্ম মন্ত্রণালয়ের অধীনে বিদ্যমান যাকাত বোর্ডকে পুনর্গঠন করে এটিকে আরও কার্যকর করা যেতে পারে।
রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করে প্রধানমন্ত্রী বলেন, পবিত্র রমজান সংযম ও মানবিকতার মাস। তাই এ সময় মানুষকে কষ্ট দিয়ে অতিরিক্ত লাভের চেষ্টা না করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে তিনি আরও বলেন, বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির কারণে সরকারি ব্যয় সাশ্রয়ের নীতির অংশ হিসেবে এবারের রমজানে সীমিত পরিসরে ইফতার আয়োজন করা হয়েছে। তিনি এতিম শিশুদের এই অনুষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অতিথি হিসেবেও উল্লেখ করেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.