হরমুজ প্রণালী অতিক্রম করে চট্টগ্রাম বন্দরে জ্বালানিবাহী ৮ জাহাজ
- Details
- by ২৪ ডেস্ক
মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে যুদ্ধ। এই পরিস্থিতিতে বাংলাদেশের জ্বালানি আমদানি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এমন সময়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জ্বালানিবাহী ৮টি জাহাজ। ২৮ ফেব্রুয়ারির আগেই ইরানের হরমুজ প্রণালী অতিক্রম করা এসব জাহাজ আজ রোববার সকালে নোঙর করে। পথে রয়েছে তেল ও গ্যাসবাহী আরও একাধিক জাহাজ।

চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, জাহাজগুলো বর্তমানে কুতুবদিয়া ও মহেশখালী জলসীমায় অবস্থান করেছে। এর মধ্যে কাতারের রাস লাফান বন্দর থেকে ৬৩ হাজার ৩৮৩ ইউনিট এলএনজি নিয়ে এসেছে ফ্রান্সের পতাকাবাহী জাহাজ ‘আল জুর’। এই জাহাজের স্থানীয় এজেন্সির দায়িত্বে রয়েছে ইউনিগ্লোবাল।
রেফায়েত হামিম জানান, গ্রিসের পতাকাবাহী জাহাজ ‘আল জাসাসিয়া’ কাতারের রাস লাফান বন্দর থেকে ৬৩ হাজার ৭৫ ইউনিট এলএনজি নিয়ে এসেছে। এ জাহাজেরও পরিচালনার দায়িত্বে ইউনিগ্লোবাল। বাহামার পতাকাবাহী জাহাজ ‘লুসাইল’ কাতারের রাস লাফান বন্দর থেকে ৬২ হাজার ৯৮৭ ইউনিট এলএনজি নিয়ে এসেছে। এর স্থানীয় এজেন্সি হিসেবে কাজ করছে ইউনিগ্লোবাল। ওমানের সোহার বন্দর থেকে ২২ হাজার ১৭২ ইউনিট এলপিজি নিয়ে এসেছে পানামার পতাকাবাহী জাহাজ ‘এলপিজি সেভান’। জাহাজটির এজেন্সির দায়িত্বে ইউনিক মেরিটাইম। পানামার পতাকাবাহী আরেকটি জাহাজ ‘জি ওয়াইএমএম’ ওমানের সোহার বন্দর থেকে ১৯ হাজার ৩১৬ ইউনিট এলপিজি এনেছে। জাহাজটির স্থানীয় এজেন্সি হলো ইউনিক মেরিটাইম।
আরব আমিরাতের ফুজাইরাহ বন্দর থেকে ৫ হাজার ১৯ ইউনিট এমইজি নিয়ে পানামার পতাকাবাহী জাহাজ ‘বে ইয়াসু’ জলসীমায় পৌঁছেছে। জাহাজটি পরিচালনার দায়িত্বে আছে মিউচুয়াল শিপিং। লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ ‘আল গালায়েল’ কাতারের রাস লাফান বন্দর থেকে ৫৭ হাজার ৬৬৫ ইউনিট এলএনজি নিয়ে এসেছে। এর এজেন্সির দায়িত্বে ইউনিগ্লোবাল। কাতারের রাস লাফান বন্দর থেকে ৬২ হাজার ইউনিট এলএনজি নিয়ে লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ ‘লেব্রেথাহ’ জলসীমায় প্রবেশ করেছে। জাহাজটির স্থানীয় এজেন্সি হিসেবে কাজ করছে ইউনিগ্লোবাল।
বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের সরবরাহ কমে যাওয়ার আশঙ্কায় গত শুক্রবার জ্বালানি তেল বিক্রির সীমা নির্ধারণ করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।
২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধের কারণে নৌপথ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ। এর আগে হরমুজ প্রণালী দিয়ে রওনা দেওয়া জাহাজ দেশে এলেও এর পরবর্তী জাহাজগুলো মধ্যপ্রাচ্যের সৌদি আরব, কাতার, দুবাইসহ বিভিন্ন বন্দরে আটকা পড়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.